জমিয়তে উলামায়ে ইসলাম ফতুল্লা ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে ৩১ সদস্যের কমিটি ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকালে ফতুল্লা বাজার মাদরাসা বাইতুল হাসনায় অনুষ্ঠিত এ প্রতিনিধি সম্মেলনে ফতুল্লা ইউনিয়নের ৩১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। হাফেজ মাওলানা মশিউর রহমান সভাপতি ও মাওলানা সোলায়মান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউস রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “রাজধানীর মাইলস্টোন স্কুলে যে মর্মান্তিক দুর্ঘটনায় শিশুদের প্রাণ গেল, তার দায় বর্তমান সরকার কোনোভাবেই এড়াতে পারে না।” পাশাপাশি তিনি দাবি করেন, “নারায়ণগঞ্জ-৪ আসনে যদি একজন আলেম সংসদ সদস্য হন, তবে এই এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, জলাবদ্ধতা এবং দুর্বৃত্তায়নের অবসান ঘটবে; প্রতিষ্ঠা পাবে জনগণের ন্যায্য অধিকার।”

সম্মেলনের প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জমিয়তের সভাপতি মাওলানা কামাল উদ্দীন দায়েমী। সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মশিউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব জমিয়ত জেলা সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ, নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুনাওয়ার হোসাইন, ফতুল্লা থানা আহ্বায়ক মাওলানা এম মুফাজ্জল ইবনে মাহফুজ এবং জেলা প্রচার সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আকাশ, মোহাম্মদ ওসমান গনি প্রমুখ।

স্থানীয় নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ ও নতুন কমিটির প্রত্যয় আগামী দিনে সংগঠনের গতিকে বেগবান করবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ