জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
মহান মুক্তিযুদ্ধের একমাত্র স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তবে সেটা দেয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, জিয়াউর রহমানকে যেমন মুছে দেওয়া যাবে না। হাজার বছরেও বঙ্গবন্ধুকে মুছে দেওয়া যাবে না।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে আয়োজিত টক শোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, 'মুক্তিযুদ্ধ না থাকলে বিএনপিও থাকে না। আর মুক্তিযুদ্ধ তৈরি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর বিএনপি- দুটো দলেরই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার সুযোগ আছে। যদিও আমাদের অনেক বড় বড় নেতা- যাদেরকে কেউ মানে কিনা জানি না, জনগণের উপর কোনো প্রভাব আছে কিনা জানি না। তারা জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করেছে।'

জিয়াউর রহমান এত ছোট না জানিয়ে তিনি বলেন, 'জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের প্রবাদ-পুরুষ। মুক্তিযুদ্ধে একমাত্র স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানই, সেটা বঙ্গবন্ধুর পক্ষে।'

জিয়াউর রহমানের নিজের থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার শক্তি তখন ছিল না দাবি করে বঙ্গবীর বলেন, 'বিএনপির অনেক নেতাই আছেন যারা সব বোঝেন। এত ইংরেজি জানেন কিন্তু ‘অন বি হাব আওয়ার ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এই কথাটা বোঝেন না।'

না বোঝাতে বিএনপিরই ক্ষতি হবে মন্তব্য করে তিনি বলেন, 'জিয়াউর রহমানকে যেমন মুছে দেওয়া যাবে না। হাজার বছরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে দেওয়া যাবে না। মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে মুছে দেওয়া যাবে না। হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে মোছা যাবে না। শেরে বাংলা একে ফজলুল হককে মোছা যাবে না। যাদের মোছা যাবে না, তাদের আমরা ছোটরা চেষ্টা করলেই মুছতে পারবো না।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ