জিয়াউল আহসান একজন ‘সিরিয়াল কিলার’: সাবেক সেনাপ্রধান ইকবাল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভুঁইয়া মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। তিনি আদালতে জিয়াউল আহসানকে ‘সিরিয়াল কিলার’ আখ্যা দিয়ে জানান, দায়িত্বে থাকাকালে তার পদোন্নতির তিনি বিরোধিতা করেছিলেন।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের আইনজীবীদের জেরার সময় এসব কথা বলেন ইকবাল করিম ভুঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ জেরা অনুষ্ঠিত হয়। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

জিয়াউল আহসানের পক্ষে আইনজীবী আমিনুল গণি টিটো জেরা পরিচালনা করেন। তিনি জানতে চান, সেনাপ্রধান থাকাকালে ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে জিয়াউল আহসান কতটি পদোন্নতি পেয়েছিলেন। জবাবে ইকবাল করিম ভুঁইয়া বলেন, ওই সময়ে তিনি মাত্র একবার লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি পান। পরে আইনজীবী জানতে চান, এই পদোন্নতির পক্ষে কতজন সুপারিশ করেছিলেন।

উত্তরে সাবেক সেনাপ্রধান জানান, পদোন্নতি বোর্ডের অধিকাংশ সদস্য জিয়াউল আহসানের পক্ষে মত দিয়েছিলেন এবং তাদের সুপারিশের ভিত্তিতেই পদোন্নতি দেওয়া হয়। তবে তিনি দাবি করেন, অনেক সদস্য ভবিষ্যৎ স্বার্থ বিবেচনায় সেই মত দিয়েছিলেন।

জেরার একপর্যায়ে ইকবাল করিম ভুঁইয়া বলেন, তিনি তৎকালীন মেজর জেনারেল মোমেনকে ডেকে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে জিয়াউল আহসান একজন ‘সিরিয়াল কিলার’ এবং তিনি তার পদোন্নতির বিপক্ষে। বিষয়টি বোর্ড সভায় উপস্থাপন করা হলেও অধিকাংশ সদস্য জিয়াউল আহসানকে ‘ভালো কর্মকর্তা’ হিসেবে আখ্যা দিয়ে পদোন্নতির সুপারিশ করেন।

তিনি আরও বলেন, জিয়াউল আহসান কখনোই ভালো কর্মকর্তা ছিলেন না। সেনাবাহিনীতে সাধারণত স্টাফ কলেজ সম্পন্ন না করলে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয় না। অথচ জিয়াউল আহসান স্টাফ কলেজ করার যোগ্যতা অর্জন করেননি, কোর্সও করেননি এবং ব্যাটালিয়ন কমান্ডের দায়িত্বও পালন করেননি, যা কর্নেল পদে পদোন্নতির জন্য গুরুত্বপূর্ণ যোগ্যতা।

গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সাবেক সেনাপ্রধানের আংশিক জেরা সম্পন্ন হয়েছে। বাকি জেরা আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ মামলায় একমাত্র আসামি হওয়ায় জিয়াউল আহসানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, নাজনীন নাহার ও আইনজীবী নিজাম লড়ছেন। তাদের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে সাবেক সেনাপ্রধানকে। গত ৯ ফেব্রুয়ারি তার সাক্ষ্যগ্রহণ শেষ হয় এবং আজ জেরার দিন ধার্য করা হয়।

এর আগে ৮ ফেব্রুয়ারি শুরু হওয়া জবানবন্দিতে ইকবাল করিম ভুঁইয়া জিয়াউল আহসানের বেপরোয়া আচরণের বর্ণনা দেন। তিনি ট্রাইব্যুনালকে জানান, সেনাবাহিনীর কিছু কর্মকর্তা র‌্যাবে গিয়ে পেশাদার খুনি হয়ে ফিরে আসতেন। একই সঙ্গে সেনাবাহিনী ও র‌্যাবের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও তিনি বিস্তারিত বক্তব্য দেন।

এদিকে বুধবার সকালে পুলিশ কারাগার থেকে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করে। গত ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ তিনটি অভিযোগ গঠনের মাধ্যমে তার বিচার শুরুর আদেশ দেন। অভিযোগ অনুযায়ী, প্রথম ঘটনায় ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পূবাইল এলাকায় জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ চারজনকে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়। তৃতীয় অভিযোগেও আরও ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ