জামায়াত ও আওয়ামী লীগ একই মুদ্রার এপিঠ-ওপিঠ: মাহফুজ আলম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগকে একই রাজনৈতিক সমীকরণের দুই প্রান্ত, একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মন্তব্য করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। একটি দল টিকে থাকলে অন্যটিও থাকবে উল্লেখ করে তিনি বলেন, দুটো দলই পরস্পরের ‘অল্টার ইগো’।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইক–কে দেওয়া সাড়ে ১৪ মিনিটের এক সাক্ষাৎকারে মাহফুজ আলম বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, সংস্কার প্রক্রিয়া, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে খোলামেলা কথা বলেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ও স্বচ্ছ রাজনৈতিক ভিশন উপস্থাপন করতে পারেনি।

আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নিজে প্রার্থী না হওয়ার বিষয়ে মাহফুজ আলম বলেন, 'জামায়াত ও আওয়ামী লীগের এই পারস্পরিক অস্তিত্বের বাস্তবতাই আমার সিদ্ধান্তের অন্যতম কারণ।'

তিনি জানান, জুলাই অভ্যুত্থানের তরুণ শক্তিগুলোকে একত্র করে বিএনপি ও জামায়াতের বাইরে একটি কার্যকর ‘তৃতীয় রাজনৈতিক বিকল্প’ গড়ে তোলার চেষ্টা হয়েছিল। তবে এনসিপি যখন পুরোনো রাজনৈতিক কাঠামোর অংশ হিসেবে জামায়াতের সঙ্গে জোটে যায়, তখন সেই উদ্যোগ ভেস্তে যায়।

জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট প্রসঙ্গে তিনি বলেন, 'যাদের সঙ্গে জোট করা হয়েছে, তারা সবাই পুরোনো ব্যবস্থার অংশ। এ ধরনের জোট আদর্শিক ও নীতিগত প্রশ্ন তৈরি করে, যার সন্তোষজনক উত্তর পাওয়া যায় না। রাষ্ট্র পরিচালনার দর্শন ও আদর্শিক অবস্থানের কারণে নতুন প্রজন্মের সঙ্গে জামায়াতের কোনো টেকসই মেলবন্ধন সম্ভব নয়।'

ভবিষ্যৎ সরকারব্যবস্থা নিয়ে সতর্কবার্তা দিয়ে মাহফুজ আলম বলেন, 'ক্ষমতায় যে দলই আসুক—বিএনপি কিংবা জামায়াত—সমাজের ভেতরে জমে থাকা ক্ষত নিরাময় করতে না পারলে কোনো সরকারই দীর্ঘস্থায়ী হবে না।'

কেবল কাগুজে সংস্কার যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, 'ভিন্ন মত ও ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা তৈরি না হলে মব সহিংসতা ও অস্থিরতা চলতেই থাকবে।'

সাক্ষাৎকারে গণমাধ্যমের ভূমিকাও সমালোচনার বাইরে রাখেননি মাহফুজ আলম।

তিনি বলেন, 'মানুষের মধ্যে গণমাধ্যমের প্রতি আস্থা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সেই বিশ্বাস ফিরিয়ে আনতে হলে গণমাধ্যমকে তাদের অতীত ভূমিকা নিয়ে আত্মসমালোচনার জায়গায় আসতে হবে।'

বর্তমানে সক্রিয় রাজনীতির বাইরে থাকা মাহফুজ আলম জানান, তিনি বই পড়া এবং হতাশ তরুণদের সঙ্গে আলোচনায় সময় দিচ্ছেন। জুলাই অভ্যুত্থানের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো কেন বাস্তবায়িত হয়নি এবং সামনে কোন পথে এগোনো উচিত—সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। মাহফুজ আলম ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। গত বছরের ১০ ডিসেম্বর তিনি সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি