ইসরায়েল–যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৫ কঠোর শর্ত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে পাঁচটি কঠোর শর্ত দিয়েছে ইরান। সোমবার (২৩ মার্চ) হিব্রু সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া এই সংঘাত বন্ধে এখনো কোনো সমঝোতা হয়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে ইরান আনুষ্ঠানিকভাবে এসব শর্ত উত্থাপন করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—যুদ্ধ পুনরায় শুরু না হওয়ার নিশ্চয়তা। একই সঙ্গে হরমুজ প্রণালিতে এমন একটি নতুন ব্যবস্থা চালুর কথা বলেছে তেহরান, যাতে ওই কৌশলগত জলপথে তাদের কার্যত নিয়ন্ত্রণ বজায় থাকে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যজুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবি জানিয়েছে ইরান। যুদ্ধের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে দেশটি।

অন্যদিকে, ইরানবিরোধী প্রচারণা বন্ধে বিদ্বেষপূর্ণ সংবাদমাধ্যমের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার শর্তও দিয়েছে তেহরান। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে অপপ্রচার বা শত্রুভাবাপন্ন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের হস্তান্তর করতে হবে অথবা তাদের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা নিতে হবে।

এর আগে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে তেহরান এ আলোচনায় আরও গুরুত্ব দিচ্ছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর ও মিডল ইস্ট আই

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬