ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে পারে ট্রাম্প প্রশাসন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ানো এবং দাম কমাতে ট্যাংকারে আটকে থাকা ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এমন ইঙ্গিত দেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে পানিতে থাকা প্রায় ১৪০ মিলিয়ন ব্যারেল ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। এই পরিমাণ তেল প্রায় ১০ দিন থেকে দুই সপ্তাহের সরবরাহের সমান, যা বাজারে যুক্ত হলে স্বল্পমেয়াদে দামের চাপ কমাতে সহায়তা করবে।

গত দুই সপ্তাহ ধরে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে। এর পেছনে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়া এবং তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনাকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিয়ে ট্যাংকারে আটকে থাকা রাশিয়ার তেল বিক্রির অনুমতি দিয়েছিল, যার ফলে বৈশ্বিক বাজারে প্রায় ১৩০ মিলিয়ন ব্যারেল তেল যুক্ত হয়েছিল।

স্কট বেসেন্ট জানান, সরবরাহ বাড়াতে আরও পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে কৌশলগত পেট্রোলিয়াম মজুদ থেকে অতিরিক্ত তেল ছাড় দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এর আগে জি-৭ দেশগুলোর সমন্বিত উদ্যোগে ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড় দেওয়া হয়েছিল।

তিনি বলেন, তেলের ফিউচার মার্কেটে কোনো হস্তক্ষেপ করা হবে না। বরং হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে প্রতিদিন যে ১ থেকে ১.৪ কোটি ব্যারেলের ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে সরাসরি সরবরাহ বাড়ানোর দিকেই জোর দেওয়া হবে।

এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি। বৈঠকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে জাপানের নৌবাহিনীর অংশগ্রহণ নিয়েও আলোচনা হতে পারে, কারণ দেশটি তাদের অধিকাংশ তেল এ পথেই আমদানি করে।

তিনি আরও ইঙ্গিত দেন, জাপানও তাদের কৌশলগত তেল মজুদ থেকে অতিরিক্ত তেল ছাড়তে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন মঞ্জুর সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন মঞ্জুর সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ