ইরানের হামলায় তছনছ সৌদি ও দুবাইয়ের মার্কিন দূতাবাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার পর এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে মার্কিন কনস্যুলেটকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে দূতাবাসের ভবন তছনছ হয়েছে। হামলার খবর প্রকাশ করেছে আলজাজিরা, যার বরাত দিয়ে দুবাই মিডিয়া অফিসের তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) গভীর রাতে দূতাবাসের আশপাশে ক্ষেপণাস্ত্র হামলার কারণে অগ্নিকাণ্ড ঘটে। জরুরি টিমের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এ পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আলজাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে, ধোঁয়া উঠছে এবং ভবনের ক্ষতি লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণ শোনার সঙ্গে আগুন দেখার কথা জানিয়েছে। পুলিশ আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, সব কর্মী নিরাপদে রয়েছেন। তিনি বলেন, চ্যান্সেলরি ভবন সংলগ্ন পার্কিং লটে আঘাত হেনেছে, যার কারণে আগুন লেগেছে।

এর আগে গত মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়, যা সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। এছাড়া গত সোমবার কুয়েতে মার্কিন দূতাবাসও ইরানের হামলার শিকার হয়েছিল।

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে ইরানের হামলা অব্যাহত রয়েছে। তেহরানের হামলায় মার্কিন ঘাঁটি ধ্বংস হয়েছে এবং উপসাগরীয় অঞ্চলে বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ