ইরানে কি পারমাণবিক হামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? তথ্য ফাঁস করলেন জাতিসংঘ কূটনীতিক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
জাতিসংঘের এক উচ্চপদস্থ মিত্র কূটনীতিক মোহাম্মদ সাফা বৈশ্বিক সংস্থাটির সব ধরনের দাপ্তরিক দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, সংস্থাটি বর্তমানে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরের সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্স–এ দেওয়া পোস্টে মোহাম্মদ সাফা ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য হুমকির কথা জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন। প্রায় ১২ বছর ধরে তিনি প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশন (পিভিএ) হিসেবে জাতিসংঘে দায়িত্ব পালন করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পদত্যাগপত্রে তিনি বলেন, ‘‘মানবতার বিরুদ্ধে এই ‘অপরাধের সাক্ষী’ হয়ে থাকা তার পক্ষে আর সম্ভব নয়।’’ পশ্চিম এশিয়ায় ইরানের সঙ্গে তীব্র যুদ্ধের মাঝে সাফার পদত্যাগের ঘটনা ঘটে।

মোহাম্মদ সাফা অভিযোগ করেছেন, জাতিসংঘের শীর্ষ নেতৃত্ব একটি ‘শক্তিশালী লবির’ স্বার্থ রক্ষায় ভিন্নমত দমন করছে। তার দাবি, এই লবিটি ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যুদ্ধাবস্থা তৈরির ষড়যন্ত্র করেছে।

পোস্টে মোহাম্মদ সাফা জাতিসংঘের বর্তমান কার্যক্রম সম্পর্কে জনসচেতনতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘আমি মনে করি না যে মানুষ পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারছে; জাতিসংঘ ইরানে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে।’’

তেহরান প্রায় ১ কোটি মানুষের একটি শহর। এই শহরে কোটি মানুষের পাশাপাশি জীবজন্তুও বাস করে বলে বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন সাফা। নিজের পদত্যাগকে তিনি ‘হুইসেলব্লোয়িং’ বা তথ্য ফাঁসের পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

সাফা বলেছেন, ‘‘এই তথ্য ফাঁস করার জন্যই আমি আমার কূটনৈতিক ক্যারিয়ার ত্যাগ করেছি। মানবতার বিরুদ্ধে এই অপরাধের অংশীদার বা সাক্ষী না হওয়ার জন্যই আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই ‘নিউক্লিয়ার উইন্টার’ ঠেকানোর একটি প্রচেষ্টা এটি।’’

দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার আগে মোহাম্মদ সাফা জাতিসংঘের পরামর্শক কাঠামোর একটি প্রভাবশালী অবস্থানে ছিলেন। ২০১৩ সাল থেকে তিনি প্যাট্রিয়টিক ভিশনের (পিভিএ) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পিভিএ একটি সংস্থা যা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) বিশেষ পরামর্শক পদমর্যাদা সম্পন্ন।

২০১৬ সালে তিনি সংস্থাটির স্থায়ী প্রতিনিধি মনোনীত হন এবং এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন মহাসচিব ও মানবাধিকার পরিষদের প্রেসিডেন্টদের অধীনে পিভিএ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সাফা বলেছেন, জাতিসংঘ মহাসচিবের প্রস্তাবিত ‘সংস্কার প্রক্রিয়া’ অর্থবহভাবে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তিনি আর দায়িত্বে ফিরবেন না।

সাফা বলেছেন, উচ্চপদস্থ কর্মকর্তা ও কূটনীতিকরা একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ উসকে দিতে ‘ইরানের পারমাণবিক হুমকির’ নামে ‘মিসইনফরমেশন ক্যাম্পেইন’ শুরু করেছেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম এবং বৈশ্বিক গণমাধ্যম ব্যবহার করে মানুষকে এটিকে সত্য বলে বিশ্বাস করাতে বাধ্য করা হচ্ছে যে, ইরান বিশ্বশান্তির জন্য একটি আসন্ন হুমকি।

মোহাম্মদ সাফা উল্লেখ করেছেন, গাজা ও লেবাননে সামরিক অভিযানের যৌক্তিকতা দেখাতেও একই কৌশল ব্যবহার করা হয়েছে। তিনি সাধারণ জনগণকে রাজপথে নেমে ‘মানবতা ও ভবিষ্যতের জন্য প্রতিবাদ’ করার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, কেবল সাধারণ মানুষই এটি থামাতে পারে।

সূত্র: ইকোনমিক টাইমস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬