হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ভারতীয় পতাকাবাহী তেলবাহী জাহাজগুলোর হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারতের দুটি তেলবাহী জাহাজ—‘পুষ্পক’ ও ‘পরিমল’ ইতোমধ্যে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজগুলো এখনো বিভিন্ন ধরনের সীমাবদ্ধতার মুখে রয়েছে।

তেলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়টি আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল। এ নিয়ে গত মঙ্গলবার (১০ মার্চ) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেন।

ইরান-সংঘাত শুরুর পর এটি ছিল দুই নেতার মধ্যে তৃতীয়বারের মতো আলোচনা। কথোপকথনে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন তারা।

এদিকে বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে ইরান আশ্বস্ত করেছে যে, বাংলাদেশের জন্য তেলবাহী জাহাজগুলোকে বাধা দেওয়া হবে না।

জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ হরমুজ প্রণালি দিয়ে তেল ও এলএনজি বহনকারী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন নৌপথটিকে ঝুঁকির মুখে ফেলেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন মঞ্জুর সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন মঞ্জুর সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ