হার মানলো বার্ধক্য-অসুস্থতা, লাঠিতে ভর করে ভোটকেন্দ্রে হালিমা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বয়স ও শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে ভোট দিতে এসে দৃষ্টি কাড়েন ৭৫ বছর বয়সী হালিমা বেগম।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোনাউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে পরিবারের সদস্যের সহায়তায় তিনি কেন্দ্রে পৌছান। পরে লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে কেন্দ্রে প্রবেশ করেন এবং ভোট কক্ষে প্রবেশ করে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। হালিমা বেগম ঐ গ্রামের ছন্দু মিয়ার স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, শারীরিক অসুস্থতা ও বার্ধক্য কোনো বাধাই হতে পারেনি হালিমা বেগমের কাছে। লাঠিতে ভর করে তিনি হাজির হন নিজ এলাকার ভোটকেন্দ্রে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগে তার এমন দৃঢ়তা উপস্থিত ভোটার ও দায়িত্বরত কর্মকর্তাদের প্রশংসা কুড়ায়। হালিমা বেগমের এই আগ্রহ অন্যদের জন্যও অনুপ্রেরণাদায়ক।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের জন্য কেন্দ্রে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। গণতন্ত্রের উৎসবে হালিমা বেগমের অংশগ্রহণ যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।

সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ