হাদির ওপর কাপুরুষচিত হামলার ঘটনায় দোষারোপ নয়, সরকারকে সহযোগিতা জরুরি: মুশফিকুল ফজল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলাকে “কাপুরুষোচিত ও বর্বর” বলে নিন্দা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। 

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া বিবৃতিতে তিনি লেখেন, হাদি শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিশ্রুতিশীল প্রজন্মের মুখ এবং সংগ্রাম ও সাহসের প্রতিচ্ছবি। তার নিরাপত্তা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আরও লিখেছেন, উদ্দেশ্যহীন অভিযোগ-প্রত্যারোপে না জড়িয়ে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে গণতন্ত্র, নির্বাচন ও আইনের শাসনবিরোধী এ ঘটনার পেছনের হোতাদের চিহ্নিত করতে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে সরকারকে সহযোগিতা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

হাদির পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, এই সংকটময় সময়ে তারা পরিবারের পাশে আছেন এবং মহান আল্লাহর অনুগ্রহ কামনা করছেন।

শরীফ ওসমান হাদি বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই যুবক খুব কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজেও হামলার দৃশ্য উঠে এসেছে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি