একের পর এক মার্কিন পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, তদন্তে হোয়াইট হাউস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যুক্তরাষ্ট্রে অন্তত ১০ জন বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে হোয়াইট হাউস। নিখোঁজ বা মৃত এসব বিজ্ঞানীর অনেকেই পারমাণবিক ও মহাকাশ গবেষণার সংবেদনশীল প্রকল্পে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

বুধবার (১৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। তবে ঘটনাগুলোর মধ্যে একটি সম্ভাব্য প্যাটার্ন দেখা যাচ্ছে, যা অত্যন্ত গুরুতর। বিষয়টি যাচাই করতে আনুষ্ঠানিক তদন্ত প্রয়োজন বলে প্রশাসন মনে করছে।

নিখোঁজদের মধ্যে রয়েছেন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র প্রকৌশলী মনিকা জাসিন্তো রেজা। তিনি ২০২৫ সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিংয়ে গিয়ে নিখোঁজ হন। এছাড়া পারমাণবিক নিরাপত্তা প্রকল্পে কাজ করা স্টিভেন গার্সিয়া ২০২৫ সালের আগস্টে নিখোঁজ হন।

নিখোঁজদের তালিকায় আরও রয়েছেন লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী অ্যান্থনি চাভেজ এবং যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম নিল ম্যাককাসল্যান্ড।

অন্যদিকে, নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির দুই বিজ্ঞানী ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড এবং মাইকেল ডেভিড হিকস–এর মৃত্যুর ঘটনাও তদন্তের আওতায় আনা হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে বিষয়টি এমন সময়ে সামনে এসেছে, যখন যুক্তরাষ্ট্র পেন্টাগন ও নাসাকে পারমাণবিক মহাকাশ প্রযুক্তি উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে নিতে চাপ দিচ্ছে।

এ বিষয়ে কংগ্রেসম্যান এরিক বার্লিসন এফবিআইকে তদন্তে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উচ্চ নিরাপত্তা সংবেদনশীল গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের এ ধরনের নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

তবে এখন পর্যন্ত এসব ঘটনার মধ্যে সরাসরি কোনো সম্পর্ক বা কারণ নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন