ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আশা সিইসির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ঘোষণা করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন কমিশনের চলমান মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।

সিইসি বলেন, ‘নির্বাচনের তফসিল আমরা যেটা আশা করছি- দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। এখন ডেটগুলা আপনারা তখন জানতে পারবেন। তফসিল হলে জানতে পারবেন। এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অব ডিসেম্বর।’

তিনি বলেন, ‌‘আমরা গণভোট নিয়ে প্রচারণা এখনো ওইভাবে শুরু করি নাই। সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। প্রচারণাটা যখন শুরু হবে, তখনি না আপনি বুঝতে পারবেন যে মানুষ জানল কি জানল না। মাত্র অধ্যাদেশটা হলো গত মঙ্গলবার দিন। অধ্যাদেশটা হলো, আইনটা হলো। আইন হওয়া মানে হচ্ছে ইলেকশন কমিশনকে অথরাইজ করা টু কন্ডাক্ট দ্য রেফারেন্ডাম। এই যে অথরাইজ হওয়ার পরই তো আমরা কাজ শুরু করেছি সিরিয়াসলি। আদারওয়াইজ আমিতো আইন দ্বারা যদি অথরাইজড না হই, আমিতো কাজ করতে পারি না।’

‘আমার তো আইন দিয়ে, শাসনতন্ত্র দিয়ে চলতে হয়। সুতরাং আমরা এখন তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচার-প্রচারণা চালানোর জন্য। আমরাও আছি সাথে। আমরা সকলে মিলে এই প্রচারণাটা ব্যাপক প্রচারণা করব। আর একটা শুনেন, আপনাদেরও তো একটা দায়িত্ব আছে, আপনারা এই দেশের নাগরিক। আমরা আপনাদেরও মূল্যায়ন করি। আমাদের সবার কিন্তু যৌথ দায়িত্ব। প্রচারণাটা যেহেতু আপনারা ইউ আর দ্য মেম্বারস অব দ্য মিডিয়া, ইউ হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু... টু পাবলিসাইজ দিস রেফারেন্ডাম, দ্য ইস্যুস ইন দ্য রেফারেন্ডাম। এটা আপনাদেরও দায়িত্ব আছে। যে রেফারেন্ডামে কি কি বিষয়গুলো আসছে, আপনারা ওটা প্রচার করবেন। আমরা তো আমাদের পক্ষ থেকে, আপনারা ব্যাপক প্রচার শুরু হবে দেখবেন ইনশাআল্লাহ।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি