চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা করতে চাই - গিয়াসউদ্দিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, চাঁদাবাজ মুক্ত সিদ্ধিরগঞ্জ ফতুল্লা নারায়ণগঞ্জকে করতে চাই। চাঁদাবাজ যে দলেরই হোক না কেন?, সে যদি আমাদের দলেই হয় তারও কোন রেহাই নাই। আপনারা দেখেছেন আমাদের দলের মধ্যেও যারা বিপথগামী হয়েছেন আমাদেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের বিরুদ্ধে কিভাবে শাস্তিমূলক ব্যবস্থা দল থেকে নেওয়া হয়েছে । কোন চাঁদাবাজকে বাংলাদেশের মাটিতে স্থান দেওয়া যাবে না। যারা চাঁদা নেয় তারা মানুষের বাচ্চা না, তারা অমানুষের বাচ্চা তারা পশুর চেয়েও খারাপ নির্লজ্জ তারা কুকুরের চেয়েও খারাপ। আর এই কুকুরকে কিভাবে ঠিক করতে হয় তা আপনারা জানেন। এই কুকুরদেরকে লাঠি হাতে তাড়িয়ে দিতে হবে, প্রশাসনের হাতে তুলে দিতে হবে।

মঙ্গলবার ( ১৫ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় থানা বিএনপি আয়োজিত সন্ত্রাস ও চাঁদাবাজদেও বিরুদ্ধে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, চোখ কান খোলা রেখে জুলাই এর চেতনাকে বুকে ধারণ করে যেকোনো মূল্যে চাঁদাবাজ নির্মূল করতে হবে। আপনারা তাদেরকে ধরবেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।

১৬ বছর বিএনপিকে ভাঙ্গার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা সফল হয়নি। এখন আবারও ষড়যন্ত্র হচ্ছে। কোন ষড়যন্ত্রই বিএনপিকে ধ্বংস করতে পারে নাই। শুধু মাত্র তারেক রহমানের একক নেতৃত্বের কারণে বিএনপিকে ভাঙতে পারে নাই। তারেক রহমান এমন এক অবিসংবাদিত নেতা যার জনপ্রিয়তা সবার উপরে। সে কারণেই তারেক রহমানের সাথে রাজনীতি করে না পেরে এখন ষড়যন্ত্রে নেমেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি