রাজধানী
রাজধানীতে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ
রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ভোরে উত্তরা ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডে মেম্বার বাড়ির পাশের আবুল কালামের মালিকানাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে চুরমার হয়ে যায় এবং ঘরের আসবাবপত্র ছিটকে পড়ে।
তরুণদের রাজনীতিতে অংশগ্রহণে নতুন প্ল্যাটফর্ম, নেতৃত্বে মাহফুজ আলম-তাজনূভা জাবীন
দেশের তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার করা এবং দায় ও দায়িত্বপূর্ণ বাংলাদেশ গঠনের লক্ষ্যে সারাদেশের ছাত্র-নাগরিকদের পুনর্গঠন করতে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অলটারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের তথ্য জানানো হয়। নতুন কমিটিতে রয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী তাজনূভা জাবীনসহ মোট ১৭ জন।
ঢাকায় বসবাসরত মিরসরাইয়ানদের ইফতার ও দোয়া মাহফিল
রাজধানী ঢাকায় বসবাসরত চট্টগ্রামের মিরসরাই উপজেলার মানুষদের উদ্যোগে প্রথমবারের মতো পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। “শিকড়ের টানে, মিরসরাইয়ের মৈত্রী বন্ধনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৬ মার্চ) ঢাকার ধানমন্ডি এলাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে ঢাকায় বসবাসরত মিরসরাই উপজেলার বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন এবং অনুষ্ঠানস্থলটি মিরসরাইবাসীর মিলনমেলায় পরিণত হয়।
ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে শাহবাগ থানা ঘেরাও
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ও ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে এ কর্মসূচি পালন করছেন ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দিতে থাকেন।
‘ব্যক্তিগত ক্ষোভে’ রুমমেটকে হাত-পা কেটে হত্যা
রাজধানীতে যুবকের কাটা হাত-পা উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘ব্যক্তিগত ক্ষোভ' থেকে রুমমেট ওবায়দুল্লাহকে হত্যা করে মরদেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেন বলে অভিযোগ এসেছে গ্রেপ্তার হওয়া ২১ বছর বয়সী শাহীন আলমের বিরুদ্ধে। মতিঝিল জোনের সহকারী কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শাহীনকে শনাক্ত করা হয়।
২৫০ শিশুকে ঈদ উপহার দিলো ‘স্বপ্নালোড়ন বাংলাদেশ’, পাশে ছিলেন বাশার-আসিফ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা এবং তাদের পরিবারের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নালোড়ন বাংলাদেশ। রাজধানীর শুক্রাবাদের নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে ঈদকে সামনে রেখে ২৫০ জন শিশুর হাতে নতুন জামা তুলে দেওয়া হয়।
ঢাকা-১২: কোদাল মার্কার পক্ষে তেজগাঁও কলেজ ছাত্রদলের গণসংযোগ
ঢাকা-১২ আসনে বিএনপি–সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জনাব সাইফুল হকের কোদাল মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল।
‘আই হ্যাভ অ্যা প্লান’—প্রথম হত্যার মধ্য দিয়ে বাস্তব রূপ প্রকাশ পেয়েছে: চবি শিবির সেক্রেটারি
নেতা লন্ডন থেকে দেশে ফিরে এসে যে ‘আই হ্যাভ অ্যা প্লান’ বলেছিলেন, আজ প্রথম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেই পরিকল্পনা জাতির সামনে প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ। বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে উপস্থিত তিনি নিজেই
হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে ঘিরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষোভের ডাক দেওয়া হয়। তার বিরুদ্ধে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে এই কর্মসূচির ঘোষণা আসে।
২ বছরের আগে বাড়ানো যাবেনা বাড়ি ভাড়া, ডিএনসিসির নতুন নির্দেশিকা প্রকাশ
ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার সুরক্ষা এবং বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, ভাড়া কার্যকর হওয়ার তারিখ থেকে অন্তত ২ বছর কোনো অবস্থাতেই ভাড়া বাড়ানো যাবে না। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে অবস্থিত ডিএনসিসি নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নির্দেশিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে নির্দেশিকার বিভিন্ন দিক তুলে ধরেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
ছুটির দিনেও বায়ুদূষণের দৌড়ে দ্বিতীয় ঢাকা, শীর্ষে দিল্লি
শবে বরাত উপলক্ষে সরকারি ছুটির দিন হলেও বায়ুদূষণ থেকে রেহাই পায়নি রাজধানী ঢাকা। যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার কারণে বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় বুধবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষের দিকে অবস্থান করছে এই নগরী। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৫৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
মিরপুরে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা
রাজধানী ঢাকার মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর বিএনপির হামলায় জামায়াতের ১৬ জন আহত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, জামায়াতের কয়েকজন নেতাকর্মী এখনো মসজিদের মধ্যে আটকা পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করলেও বর্তমানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।