‘আই হ্যাভ অ্যা প্লান’—প্রথম হত্যার মধ্য দিয়ে বাস্তব রূপ প্রকাশ পেয়েছে: চবি শিবির সেক্রেটারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

নেতা লন্ডন থেকে দেশে ফিরে এসে যে ‘আই হ্যাভ অ্যা প্লান’ বলেছিলেন, আজ প্রথম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেই পরিকল্পনা জাতির সামনে প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে মোহাম্মদ পারভেজ বলেন, “খুনি হাসিনার শাসনামলে ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছিল, যার হাতে বাংলাদেশ নিরাপদ ছিল না। দুঃখজনকভাবে আজ একই ধারাবাহিকতায় ছাত্রদল, বিএনপি ও যুবদল এগিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে হুঁশিয়ার করে দিতে চাই—যেভাবে আমরা সেই সন্ত্রাসী শক্তিকে বিতাড়িত করেছি, প্রয়োজনে আপনাদেরও বিতাড়িত করতে পিছপা হব না। দলীয় কোন্দল থেকে যে হত্যার সূচনা হয়েছিল, তা আজ সাধারণ হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। এতে প্রমাণ হয়, আপনারা খুনি হাসিনার বাহিনীরই উত্তরসূরি হয়ে উঠছেন।”

তারেক রহমানকে ইঙ্গিত করে তিনি বলেন, “লন্ডন থেকে ফিরে তাদের নেতা বলেছিলেন—‘আই হ্যাভ অ্যা প্লান’। আজকের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই সেই তথাকথিত পরিকল্পনার বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।”

সমাবেশে বক্তারা শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উল্লেখ্য, ওই ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪২)। তিনি শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া এলাকার বাসিন্দা এবং ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ছিলেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন চবি শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ ও শিক্ষা সম্পাদক সাদরুজ্জামান মুজাহিদ। এতে শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. চাঁদপুরে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ নিতেই ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই সদ্য. বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিড়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয় সদ্য. টিসিবির কার্যক্রম ডিজিটালে গেলেই বছরে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমবে: বাণিজ্যমন্ত্রী সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. চাঁদপুরে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ নিতেই ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই সদ্য. বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিড়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয় সদ্য. টিসিবির কার্যক্রম ডিজিটালে গেলেই বছরে ৩৫০ কোটি টাকা ভর্তুকি কমবে: বাণিজ্যমন্ত্রী সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন