‘বুট দিয়ে গলা চেপে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করেছিল ওসি প্রদীপ’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর ভ্রমণবিষয়ক তথ্যচিত্র তৈরি করতে ২০২০ সালে কক্সবাজার গিয়েছিলেন মেজর সিনহা মো. রাশেদ খান। সেই সময় করোনাভাইরাস মহামারির মধ্যে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে তাকে গুলি করে হত্যা করা হয়।

ঘটনার দায়ে তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এবং পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড আর ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। চলতি বছর ২ জুন হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রেখে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন ও দণ্ডিতদের আপিল খারিজ করে। একই সঙ্গে যাদের খালাস দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে দায়ের ফৌজদারি আবেদনও খারিজ করা হয়।

রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়েছে। ‘রাষ্ট্র বনাম মো. লিয়াকত আলী এবং অন্যান্য’ শীর্ষক ৩৭৮ পৃষ্ঠার রায়টি লিখেছেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান। রায়ে হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ এবং সিনহার ব্যক্তিগত ও পেশাগত জীবন তুলে ধরা হয়েছে।

রায়ের বিবরণে বলা হয়েছে, সিনহা ২০১৮ সালে ব্যক্তিগত কারণে সেনাবাহিনী থেকে অবসর নেন এবং সামাজিক, সাংস্কৃতিক, ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত কর্মকাণ্ড শুরু করেন। এর অংশ হিসেবে তিনি ‘জাস্ট গো’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলেন। ২০২০ সালের ২ জুলাই সহকর্মীসহ কক্সবাজারে যান এবং পর্যটন ভিডিও নির্মাণের সময় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও এসআই লিয়াকত আলী সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পান।

জুলাইয়ের মাঝামাঝি কোনো একদিন মেরিন ড্রাইভে সিনহা ও তাঁর সঙ্গীরা প্রদীপ ও লিয়াকতের সঙ্গে দেখা করেন। অভিযোগের বিষয়ে জানতে চাওয়ায় প্রদীপ কুমার দাশ খেপে যান এবং সিনহাকে এলাকা ত্যাগ করতে বলেন।

সিনহা হত্যাকাণ্ড ঘটে ৩১ জুলাই রাতে। ভিডিও ধারণ শেষে রাত সাড়ে ৯টার দিকে বাহারছড়া শামলাপুর চেকপোস্টে গাড়ি থামানো হয়। আত্মসমর্পণের ভঙ্গিতে হাত উঁচু করে গাড়ির সামনে দাঁড়িয়ে পরিচয় দেন সিনহা। তখন লিয়াকত আলী ‘শ্যুট শ্যুট’ বলে তাকে দুই রাউন্ড গুলি করেন। এরপর আরও দুই রাউন্ড গুলি চালিয়ে সিনহাকে আহত করেন। আহত অবস্থায় হাতে হাতকড়া পরানো হয়। পরে পানি চাইলে লিয়াকত গালি দিয়ে কোমরে লাথি মারেন।

পরবর্তীতে ওসি প্রদীপ ঘটনাস্থলে পৌঁছে সিনহার ওপর অকথ্য ভাষায় লাথি ও বুট দিয়ে চেপে ধরে, মৃত্যু নিশ্চিত করেন।

সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস ৫ আগস্ট ২০২০ কক্সবাজার আদালতে লিয়াকতকে প্রধান করে নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্তভার র‌্যাবকে দেওয়া হয়। ৩১ জানুয়ারি ২০২২ মামলার রায়ে বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে মৃত্যুদণ্ড ও ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। হাইকোর্ট সেই রায় বহাল রেখেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ