বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাই ডা. গোলাম কবীরের (৭০) ছোড়া গুলিতে ছোট ভাই হুমায়ুন কবীর (৫৫) নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার চতুল গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত হুমায়ুন কবীর ও অভিযুক্ত ডা. গোলাম কবীর ওই গ্রামের মৃত ইছহাক মিয়ার সন্তান। ডা. গোলাম কবীর আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য উপ-কমিটির সদস্য এবং মুক্তিযুদ্ধলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডা. গোলাম কবীর বাড়ির পাশের বাগানের কিছু গাছ বিক্রি করতে গিয়েছিলেন। সকালে গাছ কাটতে আসলে অন্য দুই ভাই আলমগীর কবীর ও মিন্টু বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি বাড়ি থেকে লাইসেন্সকৃত শর্ট গান নিয়ে আসেন। ভয়ে মিন্টু পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে কিছুক্ষণ পর বের হওয়ার সময় ডা. গোলাম কবীর তার বুকে গুলি করেন।

গুরুতর আহত মিন্টুকে স্থানীয়রা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাবাসী ডা. গোলাম কবীরকে আটক করে পুলিশকে খবর দেন।

বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, 'আসামি ডা. গোলাম কবীরকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ