বন্দরে গ্যাস লাইনে পাইপে পানির জমাটের কারনে দূর্ভোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫




নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ও সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় গ্যাস সংকটে জনদূর্ভোগের অন্ত নেই। বাধ্য হয়ে রান্নার কাজে সিলিন্ডার গ্যাস ব্যবহার করছেন অনেকে।সিলিন্ডার কেনার বাড়তি খরচ বহন করতে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এতে মানুষের মধ্যে অভিযোগ এবং অসন্তোষও বাড়ছে।


সোমবার সকালে বন্দর থানা বিএনপি সভাপতি ও নাসিক সাবেক কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদ ও তিতাস গ্যাসের প্রকৌশলী টিমের সদস্য ত্রিবেনী পুল এলাকা পরিদর্শন করে গ্যাস সরবরাহে বন্ধে প্রধান সমস্যা নির্ধারণ করেন।

এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান, টানা বৃষ্টি কারণে এনায়েত নগর ত্রিবেনী পুলের নিচে তিতাস গ্যাসে মেইন পাইপে পানি জমে যাওয়ায় এমনটি হয়েছে।


এ সময় আগামী ২/৩ দিনের মধ্যে গ্যাসের মেইন পাইপ পানি নিষ্কাশন ও ত্রিবেনী পুলের উপর দিয়ে নতুন পাইপ সংযোজন করে সমস্যা সমাধানে আশ্বাস দেন।

সরেজমিনে জানা যায়, ত্রিবেনী পুলের নিচে পানি গ্যাসের মেইন পাইপ পানি জমাটের কারণে গ্যাসহীন ত্রিবেনী পুল, কেল্লা, সোনাকান্দা, এনায়েতনগর, হাজীগঞ্জ, দড়ি সোনাকান্দা, মাহমুদনগর, ফরাজিকান্দা, মদনগঞ্জ, ইসলাপুর, কলাগাছিয়া সহ একাধিক এলাকা।  টানা বৃষ্টি কারণে এনায়েত নগর ত্রিবেনী পুলের নিচে তিতাস গ্যাসে মেইন পাইপে পানি জমে যাওয়ায় এমনটি হয়েছে। বন্দর ত্রিবেণী ব্রিজ হতে কলাগাছিয়া ইউনিয়ন পর্যন্ত প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার জুড়ে তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন ছিল। প্রধান পাইপে পানি জমাটের কারণে বাসা বাড়িতে গ্যাস সরবরাহে বন্ধ রয়েছে। 


এনায়েত নগরের এক বাসিন্দা বলেন, গ্যাস ছাড়া কিভাবে মানুষ থাকে বলেন। আগে তো চুলায় রান্না বসালে দেখা যায় অর্ধেক রান্না হতেই গ্যাস নেই। বাধ্য হয়ে বিদ্যুতের হিটারে রান্না করি। বিদ্যুতে রান্না করলে খরচ বেশি হয়৷ আর এখন তো গ্যাসই থাকে না। নিয়মিত গ্যাস থাকলে এ বাড়তি খরচ হতো না৷ 

বন্দর থানা বিএনপি সভাপতি ও নাসিক সাবেক কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদ জানান, বন্দর ত্রিবেণী ব্রিজ হতে কলাগাছিয়া ইউনিয়ন পর্যন্ত প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার জুড়ে তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন ছিল। প্রধান পাইপে পানি জমাটের কারণে বাসা বাড়িতে গ্যাস সরবরাহে বন্ধ রয়েছে। দ্রুত সময়ে সমস্যা সমাধান করার লক্ষ্যে সোমবার তিতাস গ্যাসের প্রকৌশলীর নেতৃত্বে টিম পরিদর্শন করেছেন। তারা গ্যাস সরবরাহে বন্ধের কারণ সনাক্ত করেছেন। আগামী ২/৩ দিনের মধ্যে পানি নিষ্কাশন করে গ্যাস সরবরাহ করা হবে। তাই সকলকে একটু ধৈর্য্য ধরার আহ্বান জানান তিনি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ