বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, যুবতীকে অপহরণের পর গাছে বেঁধে ‘নির্যাতন’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ভারতের উত্তর প্রদেশ-এর বেনিগঞ্জ কোতোয়ালি এলাকায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক যুবতীকে অপহরণ করে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার পুলিশ এ তথ্য জানিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

পুলিশের সার্কেল অফিসার অজিত চৌহান জানান, ঘটনাটি গত ১১ মে ঘটেছে। ভুক্তভোগীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ওই যুবতীকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়।

তিনি বলেন, প্রাথমিক মেডিকেল পরীক্ষায় উল্লেখ না থাকা আরও কিছু আঘাতের বিষয় পরে ভুক্তভোগী পুলিশকে জানিয়েছেন। এরপর ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
অজিত চৌহান আরও জানান, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

ভুক্তভোগী যুবতীর অভিযোগ, রাত প্রায় ১১টার দিকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আতুল নামের এক ব্যক্তি তাকে আটকায়। পরে তাকে অপহরণ করে গাছে বেঁধে নির্যাতন চালানো হয়।

যুবতীর দাবি, অভিযুক্ত ব্যক্তি আগে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পরই এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ক্রেতাশূন্যতায় বন্ধ শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটি