বিলম্বিত হতে যাচ্ছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে দেরি হওয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনে নেওয়ার প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। দলীয়ভাবে রোববার লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতি থাকলেও তা নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্সের আগমন ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।

বিএনপি সূত্রে জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসতে পারেনি। জার্মানি থেকে বিকল্প একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার (৬ ডিসেম্বর) কিংবা মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাতে পারে। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনুকূল না হলে যাত্রা আরও বিলম্বিত হতে পারে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চিকিৎসকদের ‘গ্রিন সিগন্যাল’ মিললেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে। তিনি আশা প্রকাশ করেন, অ্যাম্বুলেন্স পৌঁছালে রোববারই তাকে লন্ডনে নেওয়া সম্ভব হবে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে মেডিকেল বোর্ড জরুরি বৈঠক করে নতুনভাবে চিকিৎসা পরিকল্পনা করে। পরে, শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে তার এন্ডোস্কোপি করে পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা হয়েছে। পরে একটি মাইনর অপারেশনও সম্পন্ন হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদযন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতা একটির উন্নতিতে অন্যটির অবনতি ঘটাচ্ছে। তবে ইতিবাচক দিক হলো, চেস্ট ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় কফ জমে ছিল।

শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফিরে সকালে এভারকেয়ার হাসপাতালে ছুটে যান খালেদা জিয়ার পুত্রবধূ ও বিএনপির ভাইস চেয়ারম্যানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। তিনি মেডিকেল বোর্ডের সদস্য চিকিৎসকদের সঙ্গে আলোচনায় অংশ নেন এবং শাশুড়ির চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গতকাল শুক্রবার সারা দেশে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। বঙ্গভবনেও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি