গতবছরের বিজয় দিবসের মতো এবারও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে কোন প্যারেড হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিজয় দিবসে কোনো অস্থিরতার সম্ভাবনা নেই। আগেও যেভাবে বিজয় দিবস পালিত হয়েছে, এবারও একইভাবে হবে। বরং আগের থেকে আরও বেশি হবে। তবে গতবারও প্যারেড হয়নি, এবারও প্যারেড হচ্ছে না।’
গ্রেফতারি পরোয়ানা ছাড়া সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘এ জিনিসটা আপনার কাছে প্রথম শুনলাম, ইনভেস্টিগেশন করার পর হয়তো আমি জানতে পারবো।’