ভূমিকম্পের রেড জোনে সিলেট, ভয়াবহ ঝুঁকিতে বাংলাদেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
আবারও ভূমিকম্প আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট। ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের ডাউকি ফল্ট সিলেট শহর থেকে মাত্র ৫৬ কিলোমিটার দূরে। দক্ষিণে ডাউকি ও উত্তর-পূর্বে ভুটান সীমান্ত পর্যন্ত বিস্তৃত কপিলি ফল্ট, এই দুইটি সক্রিয় প্লেটের মাঝেই অবস্থান সিলেটের। যে কোনো একটি ফল্টে শক্তিশালী ভূমিকম্প হলে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে সিলেট নগরী। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সিলেটকে ‘ডেঞ্জার জোন’ হিসেবে ঘোষণা করে সতর্ক করে আসছেন।

সম্প্রতি, নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় আবার সামনে এসেছে ডাউকি ফল্টের ঝুঁকি। শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পটি সিলেট থেকে দূরে উৎপত্তি হওয়ায় বড় কোন ক্ষতি না হলেও কম্পন ছিল স্পষ্ট।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পটি যদি আসাম বা ত্রিপুরা অঞ্চলে হতো, তাহলে সিলেটের পরিস্থিতি হয়ে উঠত ভয়াবহ। কারণ নিয়মিতভাবেই মৃদু কম্পনে কেঁপে ওঠে সিলেট, ২০২১ সালে একদিনে চারবার ও ২৪ ঘণ্টায় ৭ বার কম্পন সেই আতঙ্ককে আরও বাড়িয়ে দেয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহির বিন আলম জানান, বাংলাদেশ, মিয়ানমার ও ইউরেশিয়ান প্লেটের মিলনস্থলে সিলেটের অবস্থান হওয়ায় এ অঞ্চল ভূমিকম্পপ্রবণ। নরম শিলা দিয়ে গঠিত ভূমির কাঠামো কম্পনের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে, যা উদ্ধারকাজও কঠিন করে তুলবে।

তিনি আরও জানান, ডাউকি ফল্ট দিয়ে প্রায়ই শক্তি নির্গত করলেও কপিলি ফল্টে এখনো বিপুল শক্তি জমে আছে। যেকোনো সময় বড় ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে, যার বিষয়ে গবেষকরাও বহুদিন ধরে সতর্ক করে আসছেন।

ভূতাত্ত্বিক জরিপে দেখা গেছে, ১৮৯৭ এবং ১৯৮০ সালে এই অঞ্চলে বড় ভূমিকম্প হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক ছোট ছোট কম্পনগুলো মূল বিপর্যয়ের আগাম বার্তাও হতে পারে। কিন্তু প্রস্তুতি এখনও উদ্বেগজনকভাবে কম।

সিডিএমপির জরিপ অনুযায়ী, বড় ভূমিকম্প হলে সিলেটে ৩০ হাজারের বেশি ভবন ধসে পড়ার ঝুঁকি রয়েছে। নতুন নির্মিত দুই শতাধিক ভবনও ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়াই দাঁড়িয়ে আছে। ২০২১ সালে ঝুঁকিপূর্ণ ছয়টি বিপণিবিতান ভাঙার ঘোষণা দেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। সিলেট নগরের ৪২ হাজার বহুতল ভবনের ভূমিকম্প-সহনীয়তা পরীক্ষার উদ্যোগ এখনো আটকে আছে।

নগর পরিকল্পনাবীদরা জানিয়েছে, সিলেটের প্রায় ৭৪ শতাংশ ভবন ভূমিকম্প বিবেচনা না করেই নির্মিত। ৭ মাত্রার একটি ভূমিকম্প সিলেটে ‘অ্যাটম বোমার মতো’ ধ্বংস ডেকে আনতে পারে। ধসে পড়তে পারে ৮০ শতাংশ বহুতল ভবন।

সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলী আকবর জানান, 'নগরে ৬০–৭০ হাজার ভবন রয়েছে, যাদের মধ্যে বহু ভবন অনুমোদনের বাইরে নির্মিত। ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের কাজ চলছে এবং নিয়ম বহির্ভূত ভবন ভাঙা হবে।'

'ডাউকি ও কপিলি ফল্টে জমে থাকা শক্তি যে কোনো সময় বড় কম্পনে রূপ নিতে পারে' এমন সতর্কবার্তা দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, 'সিলেটকে এখনই জরুরি ভিত্তিতে প্রস্তুতি এবং ঝুঁকি হ্রাসকরণ কার্যক্রম জোরদার করতে হবে, নইলে বড় দুর্যোগ মোকাবিলার কোনো সুযোগই থাকবে না।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ