ভূমিকম্পে খসে পড়েছে শাহজালাল বিমানবন্দরের সিলিংয়ের প্লাস্টার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন অংশে ফাটল দেখা দিয়েছে। বিশেষ করে ডিপারচার গেট ৪ ও ৫ সংলগ্ন সিলিংয়ের প্লাস্টার খসে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকেন। সিলিং থেকে প্লাস্টার খসে পড়ার পর ক্ষতিগ্রস্ত অংশটি বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত ঘিরে ফেলে এবং ওই এলাকায় কিছু সময়ের জন্য যাত্রী চলাচল সীমিত করা হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, 'ডিপারচার ড্রাইভওয়ের সিলিংয়ের কিছুটা প্লাস্টার পড়েছে। তবে রানওয়ে, অ্যাপ্রোন বা টার্মিনালের ভিতরে কোনো ক্ষতি হয়নি। সব ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করছে।'

বিমানবন্দর সূত্র জানায়, কাঠামোগত নিরাপত্তা যাচাইয়ের জন্য বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পরিদর্শন শুরু করেছে। তারা ফাটলের গভীরতা, বিস্তার ও ঝুঁকি মূল্যায়ন করছেন। বুয়েটের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় মেরামত ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চ ও ২৮ মে মাসেও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের দুটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ