ভোট-গণভোটে জনসম্পৃক্ততায় কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার: তথ্য ও সম্প্রচার সচিব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ভোট ও গণভোটে সর্বস্তরের জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে দেশজুড়ে জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তিনি আগামীকাল থেকেই দেশব্যাপী জোরালো জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

আজ তথ্য সচিব জেলা তথ্য অফিসসমূহের প্রচার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে আয়োজিত এ সভায় মাঠপর্যায়ের ৬৮টি তথ্য অফিসের প্রধানরা অংশ নেন।

মাহবুবা ফারজানা বলেন, ভোটার বিশেষ করে তরুণ ও প্রথমবার ভোট দিতে যাওয়া নাগরিকদের উদ্বুদ্ধ করতে ওয়ার্ডভিত্তিক উঠান বৈঠক আয়োজন করতে হবে। পাশাপাশি ‘ভোটালাপ’ কর্মসূচির আওতায় জেলা তথ্য অফিসগুলোর উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরতে হবে।

তিনি বলেন, এবারের গণভোটকে অর্থবহ ও ব্যতিক্রমধর্মী করতে হলে সব ভোটারের সক্রিয় অংশগ্রহণ জরুরি। ভোটারদের উজ্জীবিত করার দায়িত্ব তথ্য অফিসসমূহকেই নিতে হবে। জনগণকে ভোটদানের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে সচেতন করতে হবে এবং ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গণভোটে অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, গণভোটের প্রচারে আঞ্চলিক ভাষা ও স্থানীয় সংস্কৃতিনির্ভর কনটেন্ট ব্যবহার করতে হবে, যাতে মানুষ সহজে বিষয়টি বুঝতে পারে।

তথ্য সচিব গণভোট ও নির্বাচনি আচরণবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘টেন মিনিট ব্রিফ’ কর্মসূচির ওপর গুরুত্ব দেন। এ কর্মসূচির আওতায় গ্রামাঞ্চলের ছোট বাজারগুলোতে জেলা তথ্য অফিসের কর্মকর্তারা ১০ মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিংয়ের মাধ্যমে নির্বাচনি করণীয় ও বর্জনীয় তুলে ধরবেন এবং প্রচারপত্র ও লিফলেট বিতরণ করবেন।

সভাপতির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, নির্বাচনি আচরণবিধি ও গণভোট বিষয়ে প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন, তরুণ ভোটারদের উৎসাহিত করা এবং নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে মাঠপর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। তিনি জানান, ইতোমধ্যে গণভোট বিষয়ে ১০টি সংগীত রচনা করা হয়েছে, যেগুলোর সুর ও রেকর্ডিংয়ের কাজ চলমান। শিগগিরই এসব সংগীত মাঠপর্যায়ে পরিবেশন করে গণভোটে জনসম্পৃক্ততা বাড়ানো হবে। পাশাপাশি নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টার কার্যালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাওয়া কনটেন্টও মাঠপর্যায়ে প্রচার করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক ওমর ফারুক দেওয়ান, রংপুর জেলা তথ্য অফিসের পরিচালক ড. মোফাখখারুল ইকবাল, পরিচালক (প্রশাসন) সৈয়দ এ মু’মেন এবং পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি