ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ভিজিটর ভিসা নিয়ে নতুন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন অবস্থান করতে পারবেন, তা প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তারা নির্ধারণ করবেন বলে জানানো হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ কোনোভাবেই বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। অর্থাৎ ভিসার মেয়াদ থাকলেই কেউ নির্দিষ্ট সময় পর্যন্ত থাকার নিশ্চয়তা পান না।

এতে আরও বলা হয়, ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন থাকতে পারবেন, তা প্রবেশের সময় নির্ধারিত হয় এবং তা ইমিগ্রেশন কর্মকর্তার সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

দূতাবাস জানায়, নির্ধারিত অবস্থানকাল জানতে ভ্রমণকারীদের তাদের I-94 ফর্মে থাকা ‘admit until date’ দেখতে হবে। এটি জানা যাবে অনলাইনে i94.cbp.dhs.gov ওয়েবসাইটে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন