শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে অনুভূত হওয়া রেকর্ড হওয়া ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৩।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জানিয়েছে, শুক্রবারের মতো আজকের ভূমিকম্পটিরও উৎপত্তিস্থল ছিল নরসিংদী।
তিনি বলেন, 'আশুলিয়ায় অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশে। এটি গতকালের মাধবদীতে অনুভূত হওয়া কম্পনের আফটারশক। আফটারশক ১০-২০ কিলো দূরেও হতে পারে। সেক্ষেত্রে গতকালের ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছেই হয়েছে এটি।
রুবায়েত কবির বলেন, 'গত ১০০ বছরে ঢাকায় এমন ভূমিকম্প হয়নি। আমরা বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছি।'
উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভয়াবহ এই ভূমিকম্পে দুই শিশুসহ ১০ জন মারা গিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো কয়েকশ মানুষ।