বাগেরহাটের পূবালী ব্যাংকের লকার থেকে ‘গায়েব’ ২০০ ভরি স্বর্ণালংকার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
বাগেরহাটে পূবালী ব্যাংকের একটি লকারে রাখা প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন এক গ্রাহক। এ ঘটনায় সুমন কুমার দাস নামের ওই গ্রাহক বুধবার বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যাংক কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের খানজাহান আলী সড়কে অবস্থিত পূবালী ব্যাংকের শাখায় গিয়ে দেখা যায়, সিআইডি, জেলা পুলিশ ও পিবিআইয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি খতিয়ে দেখছেন। বিকেল পর্যন্ত কয়েক ঘণ্টা ধরে তারা বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করেন।

গ্রাহকের অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৫ অক্টোবর পূবালী ব্যাংকের বাগেরহাট শাখার একটি লকারে পরিবার ও আত্মীয়স্বজনের আনুমানিক ২০০ ভরি স্বর্ণালংকার সংরক্ষণ করা হয়। পারিবারিক অনুষ্ঠানের জন্য বুধবার ব্যাংকে গিয়ে লকার থেকে স্বর্ণ নিতে চাইলে দেখা যায় সেখানে কোনো স্বর্ণালংকার নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশকে জানালে তদন্ত শুরু হয়।

সুমন কুমার দাস বলেন, তাদের পরিবারের পাশাপাশি আত্মীয়স্বজনের স্বর্ণালংকারও ওই লকারে রাখা ছিল। হঠাৎ করে সব হারিয়ে যাওয়ায় তারা বড় সংকটে পড়েছেন। কীভাবে স্বর্ণালংকার খোয়া গেল, তা দ্রুত তদন্ত করে বের করার দাবি জানান তিনি।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকের অভিযোগ পাওয়ার পর বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এবং তদন্ত চলছে। ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মনিরুল আমিন বলেন, এ ধরনের ঘটনা ওই শাখায় আগে ঘটেনি। তিনি জানান, লকার ব্যবহারের ক্ষেত্রে গ্রাহক কোনো ঘোষণা দিয়ে স্বর্ণালংকার জমা রাখেননি এবং লকারের নির্দিষ্ট অংশের চাবি গ্রাহকের কাছেই থাকে, ব্যাংকের কাছে থাকে না। পুরো বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম হোসেন বলেন, ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগের ভিত্তিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষে কারা দায়ী তা স্পষ্ট হবে।

এদিকে ঘটনার দুই দিন আগে একই ভবনে থাকা নগদ ডিস্ট্রিবিউশন হাউস থেকে প্রায় ৩৩ লাখ টাকা নিয়ে সেখানকার হিসাবরক্ষক মো. মনিরুজ্জামান পালিয়ে গেছেন বলে জানা গেছে। এ ঘটনায় বুধবার বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তের পাশাপাশি অভিযুক্ত মনিরুজ্জামানকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ