আসন্ন জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি জানান, শুরুর দিকে কিছু চ্যালেঞ্জ থাকলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং পুলিশ বাহিনী নিজেদের পুনর্গঠিত করতে পেরেছে। সামনে জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নির্বাচনকে ‘আদর্শ নির্বাচন’ হিসেবে দেখতে চান এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন।

তৌহিদ হোসেন বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ডাক্তার–নার্স সংকট মোকাবিলায় স্বল্প সময়ে সাড়ে তিন হাজার নার্স এবং তিন হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে।

আলু রপ্তানি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিশ্বে আলু নিয়মিত আমদানি করে এমন দেশের সংখ্যা কম, ফলে বিশেষ পরিস্থিতি ছাড়া রপ্তানির সুযোগ সীমিত থাকে।

বিদেশে মানবসম্পদ রপ্তানি নিয়ে তিনি বলেন, দক্ষতার ঘাটতির কারণে বিদেশে কর্মীরা কম বেতন পান। বিশেষ করে নার্সিং পেশায় বিশাল চাহিদা রয়েছে, তাই দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে দেশ আরও বেশি উপকৃত হবে।

রংপুরে পালিত ছোট জাতের দেশি গরুর মাংসের প্রশংসা করে তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরকে এর বাণিজ্যিক উৎপাদনে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।

চার দিনের সফরে পররাষ্ট্র উপদেষ্টা রংপুরের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করছেন। আজ বিকেলে তিনি রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন। আগামীকাল কিশোরগঞ্জের মাগুরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক–শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সৈয়দপুর হয়ে ঢাকায় ফিরবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি