আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত ২ ভাইয়ের ৪০০ বছরের কারাদণ্ড!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ভিসা জালিয়াতি, স্বাস্থ্যসেবায় প্রতারণা ও অর্থ পাচারসহ নানা অপরাধে ভারতীয় বংশোদ্ভূত দুই ভাই দোষী সাব্যস্ত হয়েছেন। ভাস্কর সাভানি (৬০) ও অরুণ সাভানি (৫৮) নামের এই দুই ভাই ‘সাভানি গ্রুপ’ নামের প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে কোটি কোটি ডলারের অবৈধ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের রায় অনুযায়ী বড় ভাই ভাস্কর সাভানির সর্বোচ্চ ৪২০ বছর এবং ছোট ভাই অরুণ সাভানির সর্বোচ্চ ৪১৫ বছরের কারাদণ্ড হতে পারে।

মার্কিন অ্যাটর্নি অফিসের বিজ্ঞপ্তির বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাভানি ভাইয়েরা তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি কর্মসূচির অর্থ অপব্যবহার করে ব্যক্তিগত সম্পদ বাড়াতে দীর্ঘ সময় ধরে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করেছেন।

সাভানি গ্রুপ মূলত জালিয়াতির মাধ্যমে ভারত থেকে বিদেশি কর্মীদের এইচ–১বি ভিসায় নিয়োগ দিত। এসব কর্মীকে নানা ধরনের ফি দিতে বাধ্য করা হতো এবং তাদের বেতনের একটি অংশ কোম্পানিকে ফেরত দিতে হতো। যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার প্রক্রিয়ায় কোম্পানির ওপর নির্ভরশীল হওয়ায় এসব অভিবাসী কর্মীকে ব্যাপকভাবে শোষণের শিকার হতে হয়েছে।

পেশায় দন্তচিকিৎসক ভাস্কর সাভানি সরাসরি চিকিৎসা খাতের জালিয়াতির সঙ্গেও যুক্ত ছিলেন। মেডিকেইড বিমা কর্মসূচি থেকে নিষিদ্ধ হওয়ার পরও তিনি অন্যের নামে বেনামি প্রতিষ্ঠান খুলে মেডিকেইড থেকে অর্থ নেওয়া অব্যাহত রাখেন। এই পদ্ধতিতে দুই ভাই মিলে প্রায় ৩ কোটি ডলারের জালিয়াতি করেন।

তদন্তে জানা যায়, অন্য এক দন্তচিকিৎসক যখন যুক্তরাষ্ট্রের বাইরে ছিলেন, তখন তাঁর পরিচিতি নম্বর বা এনপিআই ব্যবহার করে মেডিকেইডে ভুয়া বিল জমা দেওয়া হয়েছে। পাশাপাশি অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সনদ ছাড়াই অদক্ষ চিকিৎসকদের দিয়ে রোগীদের চিকিৎসা করানো হয়েছে।

তদন্তকারীরা আরও জানান, সাভানি গ্রুপ রোগীদের অজান্তেই তাদের শরীরে এমন কিছু ডেন্টাল ইমপ্লান্ট বসিয়েছে, যেগুলোতে স্পষ্টভাবে লেখা ছিল ‘মানুষের ব্যবহারের জন্য নয়’। এসব প্রোটোটাইপ ডিভাইস মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুমোদিত ছিল না।

অপরাধ থেকে অর্জিত অর্থ গোপন করতে দুই ভাই বিভিন্ন করপোরেট ব্যাংক হিসাব ব্যবহার করে একটি জটিল নেটওয়ার্কের মাধ্যমে অর্থ পাচার করতেন। এ ছাড়া প্রায় ১৬ লাখ ডলারের ব্যক্তিগত আয় এবং ১১ লাখ ডলারের কর্মীদের আয়ের ওপর কর ফাঁকি দেওয়ার অভিযোগও রয়েছে। বাড়ির রক্ষণাবেক্ষণ, সম্পত্তি কর ও সন্তানদের কলেজের টিউশন ফি-সহ ব্যক্তিগত খরচকেও তারা ব্যবসায়িক ব্যয় হিসেবে দেখিয়েছিলেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ সালে অভিযুক্ত হওয়ার পরও এই দুই ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে এফবিআই প্রধান ক্যাশ প্যাটেলের সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করেছিলেন।

আদালত আগামী জুলাই মাসে তাদের চূড়ান্ত সাজা ঘোষণা করবেন। ভাস্কর সাভানির সাজা ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে ৮ জুলাই এবং অরুণ সাভানির ৯ জুলাই। সংশ্লিষ্ট অপরাধে ভাস্কর সাভানির সর্বোচ্চ ৪২০ বছর এবং অরুণ সাভানির সর্বোচ্চ ৪১৫ বছরের কারাদণ্ড হতে পারে। একই মামলায় তাদের সহযোগী আলেক্সান্দ্রা রাদোমিয়াকও দোষী সাব্যস্ত হয়েছেন; তাঁর ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড ও জরিমানার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান