আজ রাজৈর মুক্ত দিবস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আজ গৌরবোজ্জ্বল রাজৈর মুক্ত দিবস। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামে সাড়ে তিনশ মুক্তিযোদ্ধাসহ শহীদের আত্মত্যাগের মধ্যে দিয়ে ১৯৭১ সালের ৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। মুক্তিযোদ্ধা ও গ্রামবাসীর সহায়তায় বন্দি করা হয় ১৩৫ জন পাক সেনাকে। বাংলাদেশের মুক্তির ইতিহাসে রাজৈর এক স্মরণীয় অধ্যায়।

রাজৈর উপজেলার কমলাপুর, পাখুল্যা, লাউসার, কদমবাড়ি, মহিষমারী, ইশিবপুর ও কবিরাজপুরসহ বিভিন্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করে মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। বড় ব্রিজ, আমগ্রাম ব্রিজ ও টেকেরহাটে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক বাহিনীর তীব্র যুদ্ধ হয়। পাখুল্যা এলাকায় সংঘটিত সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিলেন রক্ষীবাহিনীর সাবেক ডেপুটি ডিরেক্টর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সরোয়ার হোসেন মোল্লা।

১৯৭১ সালে ঈদের আগের রাতে বৌলগ্রামে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে অবরুদ্ধ করে রাখেন। টানা লড়াইয়ে পরাস্ত হয়ে হানাদাররা ৩ ডিসেম্বর মধ্যরাতে রাজৈর ছেড়ে ফরিদপুরের দিকে পালাতে শুরু করে। পথে টেকেরহাট বন্দরে মুক্তিযোদ্ধারা তাদের ওপর হামলা চালান। পরে গোপালগঞ্জের ছাগলছড়ায় গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন এবং মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় ১৩৫ জন পাক সেনাকে বন্দি করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন