৯১.২৫ পেয়ে মেডিকেলে দেশসেরা শান্ত, দ্বিতীয় ও তৃতীয় তাসনিয়া-তাহমিদুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত। তাঁর রোল নম্বর ২৪১৩৬৭১। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে তাসনিয়া তৌফিক নাবিহা (রোল ২৪০৬৮৯৯) এবং তাহমিদুল আলম (রোল ১২০৯৩২৮)। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের প্রাপ্ত নম্বর যথাক্রমে ১৯১ ও ১৯০.৭৫। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এ ফলাফল প্রকাশ করা হয়। এবছর পাসের হার ৬৬.৫৭ শতাংশ।

ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সেরা তিনে থাকা পরীক্ষার্থীদের মধ্যে তাসনিয়া তৌফিক নাবিহা দ্বিতীয়বারের মতো পরীক্ষায় অংশ নিয়ে দ্বিতীয় হয়েছেন। অন্যদিকে জাহাঙ্গীর আলম শান্ত ও তাহমিদুল আলম প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েই সাফল্য অর্জন করেছেন।

তথ্য অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৯৮.২১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন পরীক্ষার্থী, যা ১.৭৯ শতাংশ। পরীক্ষাকালীন অনিয়মের কারণে বহিষ্কৃত হন ২ জন। মোট পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন, যা ৩৮.১৩ শতাংশ, এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন, যা ৬১.৮৭ শতাংশ।

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্রের ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর জানান, এ পরীক্ষায় ৯৮ শতাংশের বেশি পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন সংখ্যা ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০টি এবং সরকারি ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ১টি এবং বেসরকারি ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি। এ বছর মোট আবেদনকারী ছিলেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যে ৪৯ হাজার ২৮ জন পুরুষ এবং ৭৩ হাজার ৬০৪ জন নারী পরীক্ষার্থী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি