ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণার পর ইরানজুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের বিভিন্ন স্থানে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। একই সঙ্গে তেহরানও উপসাগরীয় অঞ্চলে পাল্টা সামরিক তৎপরতা জোরদার করেছে এবং নিজেদের জ্বালানি অবকাঠামোতে আঘাত এলে আঞ্চলিক জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সোমবার (২৩ মার্চ) ইসরায়েলি বাহিনী জানায়, তারা রাজধানী তেহরানের অবকাঠামো লক্ষ্য করে ‘বিস্তৃত হামলা’ চালিয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

একই সময়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার অভিযোগ করেন, ইরান জনবসতিপূর্ণ এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

মার্কিন বাহিনীর দাবি, তারা কুম প্রদেশে একটি টারবাইন ইঞ্জিন কারখানায় হামলা চালিয়েছে, যা আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তেহরানের পূর্বাঞ্চলে ‘অভূতপূর্ব’ মাত্রার বিস্ফোরণ ঘটেছে। এ সময় শহরজুড়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, খোররামাবাদে একটি আবাসিক ভবনে হামলায় এক শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। তাবরিজে পৃথক হামলায় অন্তত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ছাড়া বান্দার আব্বাস, ইসফাহান, কারাজ ও আহভাজসহ বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহভাজে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, ৮০ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলেও রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত ছিল। দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। উত্তরাঞ্চলে হামলার আশঙ্কায় সাইরেন বাজানো হয়, যেখানে হিজবুল্লাহর সম্পৃক্ততার কথাও উল্লেখ করা হচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা বাড়িয়ে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করেছেন। তিনি দাবি করেছেন, দুই পক্ষের মধ্যে ‘গঠনমূলক আলোচনা’ চলছে।

তবে পাল্টা হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালায়, তাহলে মার্কিন ঘাঁটিগুলোতে বিদ্যুৎ সরবরাহকারী অবকাঠামোসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক ও শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে আঘাত হানা হবে।

ইরানের প্রতিরক্ষা পরিষদও সতর্ক করে বলেছে, দক্ষিণ উপকূল বা দ্বীপাঞ্চলে হামলা হলে সমুদ্রপথে মাইন পেতে উপসাগরীয় রুট কার্যত বন্ধ করে দেওয়া হতে পারে।

চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা ১,৫০০ ছাড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। অন্যদিকে, ইসরায়েলে ইরানি হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন।

যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরোল সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং এটি ১৯৭০-এর দশকের জ্বালানি সংকটের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আল-ধাফরা ঘাঁটির কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের সময় ছিটকে পড়া ধ্বংসাবশেষে এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন। একই সঙ্গে বাহরাইন ও কুয়েতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। সৌদি আরব জানিয়েছে, তারা রিয়াদগামী একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং পূর্বাঞ্চলে ড্রোন হামলা প্রতিহত করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং