ট্রাক থেকে চুরি ১২ টন কিটক্যাট, সরবরাহে শঙ্কা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইস্টার উৎসবের ঠিক আগে ইউরোপে পরিবহনের সময় প্রায় ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনা ঘটেছে। এতে বাজারে সরবরাহে সাময়িক ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ সংস্থা এএফপি জানায়, গত ২৬ মার্চ ইউরোপের একটি সড়কে চলাচলের সময় প্রায় ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি কিটক্যাট বার বহনকারী একটি ট্রাক লুট হয়ে যায়। চুরি হওয়া চকলেটগুলো কিটক্যাটের নতুন বিশেষ সংস্করণের অংশ ছিল।

কিটক্যাটের মূল প্রতিষ্ঠান নেসলে এক বিবৃতিতে চুরির ঘটনা নিশ্চিত করেছে। কোম্পানিটি জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ ও সরবরাহ ব্যবস্থার অংশীদারদের সঙ্গে সমন্বয় করে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নেসলের তথ্য অনুযায়ী, ট্রাকটি ইতালির মধ্যাঞ্চলের একটি কারখানা থেকে পোল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছিল। পথেই কোনো এক পর্যায়ে চুরির ঘটনা ঘটে। এখন পর্যন্ত ট্রাক বা চুরি হওয়া চকলেটের সন্ধান পাওয়া যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনাটি নিয়ে কিছুটা রসিকতাও করেছে নেসলে। প্রতিষ্ঠানটি বলেছে, মানুষকে সবসময় কিটক্যাট খেয়ে একটু বিরতি নিতে বলা হয়, কিন্তু মনে হচ্ছে চোরেরা কথাটি অতিরিক্ত গুরুত্ব দিয়ে ১২ টনের বেশি চকলেট নিয়ে ‘বিরতি’ নিয়েছে।

তবে মজার মন্তব্যের পাশাপাশি প্রতিষ্ঠানটি সতর্ক করেছে, ইউরোপে পণ্য পরিবহনের সময় চুরি ও জালিয়াতির ঘটনা বাড়ছে এবং অপরাধীরা আরও আধুনিক কৌশল ব্যবহার করছে। এ কারণেই বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে বলে জানিয়েছে তারা।

চুরি হওয়া কিটক্যাটগুলো ছিল ফর্মুলা ওয়ান বিশেষ সংস্করণ। গত বছর কিটক্যাট ফর্মুলা ওয়ানের অফিসিয়াল চকলেট ব্র্যান্ড হওয়ার পর এই সিরিজ বাজারে আনা হয়। রেসিং কারের আদলে তৈরি এসব চকলেটে কিটক্যাটের পরিচিত ওয়েফার ও চকলেটের স্বাদ বজায় রাখা হয়েছে।

নেসলে জানিয়েছে, চুরি হওয়া পণ্যগুলো অবৈধ বাজারে বিক্রি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে প্রতিটি প্যাকেটে থাকা ব্যাচ কোডের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী চকলেটগুলো শনাক্ত করতে পারবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং