সতর্ক করার পরও ইরান ভুল পদক্ষেপ নিচ্ছে: এরদোগান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও ইরান এখনো ভুল পদক্ষেপ নিচ্ছে  বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তবে তুরস্কের প্রধান লক্ষ্য হলো নিজেকে চলমান সংঘাত থেকে দূরে রাখা।

সোমবার (৯ মার্চ) মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, 'তুরস্ক ইরানকে ঘিরে চলমান পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের উদ্বেগ সরাসরি তেহরানের কাছে জানানো হয়েছে।'

তিনি বলেন, 'ইরানকে প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিন্তু সেই সতর্কবার্তার পরও তারা ভুল পদক্ষেপ নিতে থাকছে।'

এরদোগান আরও জোর দিয়ে বলেন, 'তুরস্কের লক্ষ্য হলো দেশটিকে যেকোনো যুদ্ধ থেকে দূরে রাখা এবং কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেওয়া।'

তিনি বলেন, 'অন্য যুদ্ধগুলোর মতোই তুরস্ক ন্যায়ের পক্ষে দাঁড়ায় এবং সংলাপের মাধ্যমে সংঘাতের সমাধানকে সমর্থন করে।'

প্রেসিডেন্ট এরদোগান তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতার কথাও তুলে ধরে বলেন, 'তুরস্ক প্রজাতন্ত্র সব ক্ষেত্রেই শক্তিশালী ও সক্ষম। আমাদের অস্তিত্বের বিরুদ্ধে বাড়িয়ে দেওয়া যে কোনো অপবিত্র হাত আমরা প্রতিহত করতে পারি।'

এরদোগানের এই মন্তব্য এমন সময় এসেছে যখন তুরস্ক ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এটি গত পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় ঘটনা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং