শিগগিরই আমরা ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসবো: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানকে দীর্ঘ সময়ের জন্য দুর্বল করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র আরও কিছুদিন সামরিক অভিযান চালাবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে একই সঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই এই যুদ্ধ থেকে বেরিয়ে আসবে।  

মার্কিন রাজনৈতিক ভাষ্যকার বেনি জনসন-এর পডকাস্ট বেনি শো-তে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি।

ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানে “বেশিরভাগ সামরিক লক্ষ্য অর্জন করেছে” এবং কেউ চাইলে বলতে পারে যে লক্ষ্যগুলো ইতোমধ্যে পূরণ হয়েছে। তবে তিনি স্বীকার করেন, এই সাফল্য স্থায়ী নাও হতে পারে। এজন্য প্রেসিডেন্ট আরও কিছুদিন অভিযান চালিয়ে যেতে চান, যাতে ভবিষ্যতে আবার যুদ্ধ করতে না হয়।

এর আগে ২৭ মার্চ ওয়াশিংটন ডিসি-তে এক অনুষ্ঠানে ভ্যান্স বলেন, ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং এটি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। তাই দেশটিকে দীর্ঘ সময়ের জন্য নিষ্ক্রিয় বা দুর্বল করে রাখাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য।

যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বাড়ার বিষয়টি স্বীকার করে ভ্যান্স বলেন, এটি সাময়িক। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র এক বা দুই বছর ইরানে অবস্থান করার পরিকল্পনা করছে না। কাজ শেষ করে দ্রুতই সেখান থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র, এরপর জ্বালানি তেলের দামও স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’