শবে কদরে হাসপাতালে হামলা করে পাকিস্তান ‘ইসরাইলের মতো’ কাজ করেছে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
শবে কদরের পবিত্র রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪০০ জন নিহত ও প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে দেশটি, যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ইসলামাবাদ।

সোমবার (১৬ মার্চ) স্থানীয় সময় রাত ৯টার দিকে কাবুলের একটি দুই হাজার শয্যার হাসপাতালে এ হামলা হয়। হাসপাতালটি মূলত মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত। হামলায় ভবনের বড় অংশ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত।

ঘটনার পর আফগানিস্তানের জনপ্রিয় ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
 
রশিদ খান এক্স-এ পোস্ট করে বলেন, 'সাধারণ মানুষের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে হামলা যেকোনো পরিস্থিতিতেই অপরাধ। রমজানের পবিত্র মাসে এ ধরনের ঘটনা সহিংসতা ও ঘৃণা আরও বাড়াবে। এ ব্যাপারে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ কাম্না করছি।'

মোহাম্মদ নবি তার পোস্টে লিখেন, কাবুলের ওই হাসপাতালে আশার মৃত্যু হয়েছে। চিকিৎসার জন্য আসা তরুণরা সেনা শাসনের বলি হয়েছে। সন্তানের নাম ধরে মায়েরা চিৎকার করছেন। রমজানের ২৮তম দিনে তাদের জীবন চলে গেল।’

নবীন উল হক হামলাটিকে ইসরাইলি হামলার সঙ্গে তুলনা করে বলেন, ‘ইসরাইল ও পাকিস্তানের সেনা শাসনের মধ্যে আর কী তফাত থাকল।’

এদিকে তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হামলাটিকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, 'পাকিস্তান বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে।'

তবে পাকিস্তান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।
 
দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশারফ জাইদি বলেন, 'কাবুলের কোনো হাসপাতালে হামলা চালানো হয়নি। শুধুমাত্র সন্ত্রাসী কার্যকলাপে জড়িত সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করছে। আফগানিস্তানের অভিযোগভিত্তিহীন ও বিভ্রান্তিকর।'

উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা ও সংঘর্ষ চলছে। সোমবারও দুই দেশের সীমান্তে গোলাগুলির ঘটনায় আফগান তালিবান বাহিনীর চার সদস্য নিহত হন। এর কয়েক ঘণ্টার মধ্যেই কাবুলে এই বড় ধরনের হামলার ঘটনা ঘটে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং