"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
কুড়িগ্রামে তিন দিনব্যাপী ইজতেমা শুরু, ধরলা পাড়ে মুসল্লিদের ঢল
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পূর্ব পাড়-সংলগ্ন ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া ময়দানে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জোহরের নামাজের পর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে এ ধর্মীয় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
২৫ জুলাই, ২০২৬
মহাসড়ক সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের অবরোধ
কুষ্টিয়া-খুলনা মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীরা। রবিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা। এ কর্মসূচিতে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো সংহতি জানিয়ে নেতাকর্মীরা অবস্থান নেন।
২৫ জুলাই, ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে ১৭ সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন দমনে হত্যাকাণ্ড ও গণহত্যার অভিযোগে সাবেক আওয়ামী লীগ সরকারের ১৭ জন মন্ত্রী–প্রতিমন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ ও কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের আদালতে আনা হয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার অগ্রগতি নিয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশিন তিতলির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধের পাদদেশে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
৭২ ঘণ্টা পর সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার তিন দিন পর নেতাকর্মীদের অনুরোধে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির এই প্রার্থী।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে কঠিন পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ সিদ্দিক
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা এবং ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার রায় সোমবার (১ ডিসেম্বর) ঘোষণা হবে। অভিযোগ প্রমাণিত হলে টিউলিপের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে। ৪৩ বছর বয়সি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার মা, ভাই ও বোনের জন্য শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে প্লট নিশ্চিত করেছিলেন। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড দুর্নীতির অভিযোগেও তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এই তথ্য প্রথম প্রকাশ করে। অভিযোগের প্রেক্ষিতে তাকে সিটি মিনিস্টারের পদ থেকেও পদত্যাগ করতে হয়েছিল।
২৫ জুলাই, ২০২৬
ঢাকায় আসছে খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স, লন্ডন যাত্রা এখনো অনিশ্চিত
বিএনপি চেয়ারপারসন ও সাবভেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
২৫ জুলাই, ২০২৬
ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড়ে শেষ হলো শিরখাড়া টুর্নামেন্টের ফাইনাল খেলা
শীতের বিকেলের সোনালি আলোয় মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া–বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসেছিল আনন্দ ও উন্মাদনার এক অনন্য মেলা। শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে গ্রামীণ জনপদের হাজারো ফুটবলপ্রেমী মাঠে ভিড় জমায়।
২৫ জুলাই, ২০২৬
ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দিতে বৈষম্যবিরোধী নেতার পুরস্কার ঘোষণা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা।
২৫ জুলাই, ২০২৬
ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনায় গাজীপুরে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
শ্রীপুরে গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় ৬ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যারচেষ্টার ঘটনায় অভিযুক্ত সিয়ামকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর বরমী আঞ্চলিক সড়কের ঘুন্টিঘর এলাকায় তারা সড়ক অবরোধ করে মানববন্ধনে অংশ নেন।
২৫ জুলাই, ২০২৬