"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
জাপানের গোল পিছিয়ে ব্রাজিল
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। অন্যদিকে নিজেদের রক্ষণ শক্ত রেখে পাল্টা আক্রমণের কৌশল নেয় জাপান। ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম সুযোগ পায় সেলেসাওরা। বক্সের প্রান্ত থেকে ব্রুনো গিমারায়েসের নেওয়া শট প্রতিপক্ষের গায়ে লেগে গোলবারের পাশ দিয়ে বাইরে চলে যায়।
২৫ জুলাই, ২০২৬
লাখো মানুষের ঢলে খামেনির প্রথম জানাজা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির প্রথম জানাজা রাজধানী তেহরানে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় গ্র্যান্ড মোসল্লায় আয়াতুল্লাহ জাফর সোবহানির ইমামতিতে জানাজার নামাজ আদায় করা হয়।
২৫ জুলাই, ২০২৬
তেলের বাজারে অস্থিরতা, পাকিস্তানে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির আশঙ্কা
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রোলের দাম লিটারপ্রতি ১৩ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ১৪ রুপি পর্যন্ত বাড়তে পারে।
২৫ জুলাই, ২০২৬
দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে: বিরোধীদলীয় নেতা
তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয়ের যোগ্য উপাচার্যদের সরিয়ে দলীয় অনুগতদের বসানো এবং জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগের মাধ্যমে দেশে দলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
২৫ জুলাই, ২০২৬
পেশাজীবীদের নিয়ে মুন্সীগঞ্জ পৌর জামায়াতের ‘ফল উৎসব’ অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ পৌর জামায়াতের সভাপতি ইয়াছিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ এ কে এম ফখরুদ্দিন রাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা এইচ এম বায়েজিদ, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল মবিন, পৌর জামায়াত নেতা মহসিন মুন্সী ও আবুল কাশেম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পেশাজীবী ইউনিটের সেক্রেটারি মো. মুরাদ হোসেন।
২৫ জুলাই, ২০২৬
কাসেমিরোর গোলে সমতায় ব্রাজিল
প্রথমার্ধের হতাশা কাটিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। হিউস্টনে অনুষ্ঠিত বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে ৫৬তম মিনিটে অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোর গোলে জাপানের বিপক্ষে ১-১ সমতায় ফিরেছে কার্লো আনচেলত্তির দল। গাব্রিয়েল মাগালাইসের নিখুঁত ক্রস থেকে দারুণ এক হেডে জাপানের জাল কাঁপান কাসেমিরো। তার এই গোলে গ্যালারিতে থাকা ব্রাজিলের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
২৫ জুলাই, ২০২৬
পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই স্মারক ডাকটিকিটের উন্মোচন করেন।
২৫ জুলাই, ২০২৬
‘কখনো হাল না ছাড়া’ দল হিসেবে মানুষ আর্জেন্টিনাকে মনে রাখুক: স্কালোনি
দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া কোচ লিওনেল স্কালোনি এখন দাঁড়িয়ে আছেন নতুন ইতিহাসের সামনে। ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের হাতছানি এখন আর্জেন্টিনার সামনে।
২৫ জুলাই, ২০২৬
চীনের উহান ল্যাবে অর্থায়ন করেন বাইডেনের স্বাস্থ্য উপদেষ্টা, সেখানে থেকেই ছড়ায় করোনা: মার্কিন গোয়েন্দা তথ্য
যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ মহামারি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসির বিরুদ্ধে করোনাভাইরাসের উৎস নিয়ে ‘ল্যাব-লিক’ তত্ত্ব ধামাচাপা দেওয়ার এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ জুন) দেশটির জাতীয় গোয়েন্দা বিভাগের বিদায়ী পরিচালক তুলসী গ্যাবার্ড কিছু নথি ও অভ্যন্তরীণ বার্তা প্রকাশ করে এ অভিযোগ তোলেন। গ্যাবার্ডের দাবি অনুযায়ী, করোনাকালে জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে ড. ফাউসি ভাইরাসের গবেষণাগারভিত্তিক উৎস এবং উহানে মার্কিন অর্থায়নে পরিচালিত গবেষণার তথ্য আড়াল করার চেষ্টা করেছিলেন।
২৫ জুলাই, ২০২৬
জিতে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, পরাজয়েও নকআউটে কানাডা
নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে ড্রই যথেষ্ট ছিল দুই দলের জন্য। প্রথমার্ধে খেলার ধরনেও তারই প্রতিফলন দেখা যায়। তবে বিরতির পর আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে দ্রুত দুই গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় সুইজারল্যান্ড। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে তারা। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ার পর একটি গোল শোধ করে কানাডা। তবে সমতায় ফিরতে না পারায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
২৫ জুলাই, ২০২৬