"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম সংক্রান্ত অধ্যাদেশের অনুমোদন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি ন্যূনতম পাঁচ বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না এলে ট্রাইব্যুনাল তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘ডিসঅ্যাপিয়ার্ড’ বা ‘গুম’ হিসেবে ঘোষণা করতে পারবে।
২৫ জুলাই, ২০২৬
খেলার মাঠে গাছ লাগালেন মাদ্রাসা কর্তৃপক্ষ, খেলাধুলা বন্ধ
শরীয়তপুর গোসাইরহাট উপজেলার চর সামন্তসার ‘মোহসেনিয়া ফাজিল মাদ্রাসা’র মাঠটি অত্র মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় তরুণ ও যুবকরা খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল। কিন্তু রহস্যজনকভাবে মাঠের ভেতরে গাছের চারা রোপণ করে মাদ্রাসা কর্তৃপক্ষ। এমন ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা। এমন কর্মকাণ্ড তরুণ যুবকদের ক্রীড়া থেকে সরিয়ে অন্য কিছুতে জড়িয়ে ফেলার অপতৎপরতা কি না—এমন চিন্তায় উদ্বিগ্ন অভিভাবক মহল।
২৫ জুলাই, ২০২৬
শ্রীপুরে মাদ্রাসার তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত
গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনার জের ধরে একই মাদ্রাসার এক নবম শ্রেণির ছাত্র এলোপাতাড়ি ছুরি চালিয়ে পাঁচ শিক্ষার্থীকে গুরুতর আহত করেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
২৫ জুলাই, ২০২৬
ভাঙ্গায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ নিহত ৪
ফরিদপুর–বরিশাল মহাসড়কে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ মোট ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে ভাঙ্গা উপজেলার কৈডুবী রেল ক্রসিংয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন: উপজেলার চুমুরদী ইউনিয়নের পুর্ব সদরদী গ্রামের আব্দুর রহমানের স্ত্রী নুরুন্নার বেগম(৫৫), তার মেয়ে রিমু বেগম(৩৫) ও তার শিশু সন্তান রায়হান(৩)। একই ঘটনায় অজ্ঞতনামা আরও একজন বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশ তার পরিচয় সনাক্ত করতে পারেনি।
২৫ জুলাই, ২০২৬
গুলিবিদ্ধ ওসমান হাদি, অবস্থা আশঙ্কাজনক
জুম্মার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি । রিকশা করে যাওার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তার বাম কানের নিচে গুলি লাগে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।
২৫ জুলাই, ২০২৬
মসজিদের সামনে নাচ–গান: ইউএনওর বিরুদ্ধে সমালোচনার ঝড়, প্রতিবাদ সভা ও স্মারকলিপি
চট্টগ্রামের মিরসরাইয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদ প্রাঙ্গণে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক প্রদর্শনীর আয়োজনকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শনের পাশাপাশি গানে নৃত্য পরিবেশন করেন। মসজিদের সামনে এমন আয়োজনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে মুসলিম জনতার মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
২৫ জুলাই, ২০২৬
জাবির ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (৫৫তম ব্যাচ) ভর্তি পরীক্ষার ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিফটভিত্তিক মেধাতালিকার আলোকে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। পূর্বের বছরগুলোর মতো এবারও প্রকাশিত ফলাফলের ভিত্তিতে শিফটভিত্তিক মেধাক্রম অনুসরণ করে ভর্তি ও মাইগ্রেশন কার্যক্রম পরিচালিত হবে।
২৫ জুলাই, ২০২৬
রাঙ্গামাটিতে পুনাক সভানেত্রীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
২৭ নভেম্বর, বৃহস্পতিবার, রাঙ্গামাটি পলওয়েল পার্কে রাঙ্গামাটি জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর আয়োজনে পুনাক সভানেত্রী উরুবান আতরাবা তামান্না মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬
বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত: রিজভী
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে কুড়িগ্রাম শহরের সরদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় প্রধান উপদেষ্টার বিবৃতি
রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, 'নির্বাচনী পরিবেশে এধরনের সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।'
২৫ জুলাই, ২০২৬