"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাঘচি
আন্তর্জাতিক

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ মোকাবিলায় তার দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির কড়া জবাব দিয়ে জানিয়েছেন, ওয়াশিংটন যদি ইরানকে আবারও পরীক্ষা’ করতে চায়, তবে তেহরান দাঁতভাঙা জবাব দিতে পিছপা হবে না। সোমবার (১২ জানুয়ারি) আল জাজিরা আরবিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে আরাঘচি বলেন, 'গত বছরের ১২ দিনের সংঘাতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক সক্ষমতা আগের যেকোনো সময়ের তুলনায় আরও বিশাল ও বিস্তৃত করেছে।

২৫ জুলাই, ২০২৬

এক ট্রিলিয়ন ডলারের দৌড়ে ইলন মাস্ক, সম্পদ ছুঁইছুঁই ৮০০ বিলিয়নে
আন্তর্জাতিক

এক ট্রিলিয়ন ডলারের দৌড়ে ইলন মাস্ক, সম্পদ ছুঁইছুঁই ৮০০ বিলিয়নে

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ইলন মাস্কের আধিপত্য দিন দিন আরও দৃঢ় হচ্ছে। সম্পদ বৃদ্ধির যে গতি তিনি ধরে রেখেছেন তাতে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, তাতে ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে এক ট্রিলিয়ন ডলারের মালিক হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। ফোর্বসের সর্বশেষ তথ্যানুযায়ী, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ৭৮০ বিলিয়ন ডলার। এর মাধ্যমে ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মাইলফলকের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেছেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
রাজধানী

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে হাসনাবাদের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ বিস্ফোরণের ঘটে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ফলে ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। তল্লাশি অভিযান চালিয়ে মাদ্রাসার ভেতর থেকে বিস্ফোরক পদার্থ ও বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে কী ধরনের বিস্ফোরক রাখা ছিল এবং বিস্ফোরণ কীভাবে ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬

ইবিতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ক্যাম্পাস

ইবিতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইবি ছাত্রদলের উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দীন খান। এসময় বেগম জিয়ার আত্মার শান্তি, তার পরিবার ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।

২৫ জুলাই, ২০২৬

শরীয়তপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, নিহত ২
সারাদেশ

শরীয়তপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, নিহত ২

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় একটি বসতঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় সেই ঘরে অবস্থান করা সোহান (৩২) এবং নবীন (২৮) নামে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামেরই বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে একটি বসতঘরের দেয়াল ও টিনের চাল উড়ে যায়।

২৫ জুলাই, ২০২৬

বিমানবন্দর থেকে সাভারের শীর্ষ সন্ত্রাসী ‘তোতলা পাভেল’ গ্রেফতার
রাজধানী

বিমানবন্দর থেকে সাভারের শীর্ষ সন্ত্রাসী ‘তোতলা পাভেল’ গ্রেফতার

সাভারে ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও হামলার ঘটনায় সরাসরি জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ পাভেল ওরফে তোতলা পাভেলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল, চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ। পুলিশ সূত্র জানায়, চীনের বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাভেল বাংলাদেশে ফিরছেন, এমন তথ্য ইন্টারপোলের মাধ্যমে পাওয়ার পর ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় সাভার মডেল থানা পুলিশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেয়।

২৫ জুলাই, ২০২৬

করাচির শপিংমলে আগুনে নিহত ৫, আহত ২০
আন্তর্জাতিক

করাচির শপিংমলে আগুনে নিহত ৫, আহত ২০

পাকিস্তানের করাচিতে এমএ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে লাগা এই আগুনে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আরও ২০ জন আহত হয়েছেন। করাচি সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক সাবির মেমন জানান, তিনজনকে হাসপাতালে আনা হয়, কিন্তু তাদের মৃত্যু হাসপাতালে পৌঁছানোর আগেই হয়। পরে স্থানীয় পুলিশ জানায়, নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধারকাজ এখনও চলছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত আগুনের প্রায় ৩০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

ভাঙ্গায় ট্রাক–অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩, আহত ২
সারাদেশ

ভাঙ্গায় ট্রাক–অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩, আহত ২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা–খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান (২৩) এবং কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০) ও তার বোন বিউটি (৩০)।

২৫ জুলাই, ২০২৬

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নোবিপ্রবিতে ‘ইনকিলাব সপ্তাহ’ ঘোষণা
ক্যাম্পাস

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নোবিপ্রবিতে ‘ইনকিলাব সপ্তাহ’ ঘোষণা

শহিদ শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ২০২৬ সালের প্রথম সপ্তাহকে ‘ইনকিলাব সপ্তাহ’ হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহিদ শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও এখনো মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

২৫ জুলাই, ২০২৬

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা
জাতীয়

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডারের সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেড। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দেশের সব পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে এক নোটিশ জারি করে সমিতি। নোটিশে বলা হয়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও সাময়িকভাবে বন্ধ থাকবে। এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান বলেন, 'কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে এর আগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা