"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা ভোট ডাকাতির কথা শুনেছিলাম, কিছু কিছু জানতামও। কিন্তু এত নির্লজ্জভাবে পুরো প্রক্রিয়াকে বিকৃত করে, সিস্টেমকে দুমড়ে–মুচড়ে ফেলে নিজেদের মনের মতো কাগজে রায় লিখে দেওয়া হয়েছে— এগুলো জাতির সামনে তুলে ধরা দরকার। এসবের পুরো রেকর্ড থাকা প্রয়োজন।” ভবিষ্যতে যেন আর কখনো নির্বাচন ডাকাতি না ঘটে, সে জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণের ওপরও তিনি জোর দেন।
২৫ জুলাই, ২০২৬
ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় জায়গা করে নিয়েছেন। সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত ‘Top 100 Facebook Creators by Social’ তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৪ নম্বরে। সোশ্যাল ব্লেডের তালিকা অনুযায়ী, ফেসবুকে প্রকাশিত কনটেন্ট, পোস্ট ও আলোচনার পরিমাণের বিচারে তারেক রহমান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও এগিয়ে রয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
হাদির কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছে শহীদ ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। এ সময় তিনি শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করবেন। কবর জিয়ারতে তার সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত থাকবেন।
২৫ জুলাই, ২০২৬
ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার অর্জন জাবি শিক্ষার্থী ইমন এবং শরণের
২০২৫ সালের 'ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার' ঘোষণা করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৯তম ব্যাচের ‘তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি’ বিভাগের শিক্ষার্থী হেমায়েত উল্লাহ ইমন কবিতায় 'ফেনাফুল' পাণ্ডুলিপি এবং একই বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের ‘নাটক ও নাট্যতত্ত্ব’ বিভাগের শিক্ষার্থী শরণ এহসান নাটকে 'পুরনামা' পাণ্ডুলিপির জন্য শরণ এহসান পুরস্কার পেয়েছেন। এছাড়া কথাসাহিত্যে 'গালিবের মুশায়েরায়' পাণ্ডুলিপির জন্য জুবায়ের রশীদ এই কৃতিত্ব অর্জন করেন।
২৫ জুলাই, ২০২৬
৩৩ কেন্দ্রের ফল প্রকাশ: জকসুতে এগিয়ে শিবির প্যানেল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। প্রকাশিত ফলাফলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস)–এই তিনটি গুরুত্বপূর্ণ পদেই শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। ভোট গণনার সর্বশেষ হিসাব অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৪৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ও ছাত্রঅধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি একেএম রাকিব পেয়েছেন ৩ হাজার ৭৭৭ ভোট।
২৫ জুলাই, ২০২৬
ইরানে বিক্ষোভে নিহত ৬৪৮, জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে বসছেন ট্রাম্প
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিক্ষোভকারীদের ওপর দমন–পীড়নের অভিযোগ তুলে আবারও সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরান জানিয়েছে, তারা যুদ্ধ চায় না, তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। একই সঙ্গে সংলাপের পথও খোলা রাখা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
কাদের-পরশ-সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ বিষয়ে শুনানি গ্রহণের কথা রয়েছে। মামলার অন্য আসামিরা হলেন: সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালী আসিফ ইনান।
২৫ জুলাই, ২০২৬
সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ১
কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় জাহাজে থাকা ক্রুসহ ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে অবস্থানরত জাহাজটিতে আগুন লাগে। যাত্রী তোলার ঠিক আগমুহূর্তে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে মৃত ভোটারের স্বাক্ষর: স্বতন্ত্রসহ তিন প্রার্থীর মনোনয়ন বাতিল
চট্টগ্রাম ১ মিরসরাই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় একজন মৃত ব্যক্তির স্বাক্ষর পাওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন অভিযোগে আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
বাকি রইলো একটি কেন্দ্রের গণনা: জকসুতে শেষ হাঁসি হাসবে কারা?
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এতে স্পষ্টভাবে এগিয়ে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে শিবির সমর্থিত প্রার্থীরা। ভিপি পদে শিবির সমর্থিত মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ২৭০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ও ছাত্র অধিকার বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৪২৪ ভোট। রিয়াজুলের জয়ের ব্যবধান দাঁড়িয়েছে ৮৪৬ ভোট।
২৫ জুলাই, ২০২৬