"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
রংপুরে দুই মাদকসেবকের মৃত্যু, গ্রেফতার মাদক ব্যবসায়ী
রংপুরে মদপানে (রেকটিফায়েড স্পিরিট) দুইজন মাদকসেবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাদক ব্যবসার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) দুপুরে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর ও পূর্ব শিবপুর গ্রাম থেকে মৃত দুই মাদকসেবীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন সরকার জানান, শনিবার (১১ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে শ্যামপুরহাট এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জয়নুল আবেদীনের বাড়িতে রেকটিফায়েড স্পিরিট পান করেন গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের পুত্র আলমগীর হোসেন ও পূর্ব শিবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র সোহেল মিয়া সহ আরও কয়েকজন মাদকসেবী।
২৫ জুলাই, ২০২৬
উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শরীয়তপুুর গোসাইরহাট উপজেলায় কম্বল বিতরণ কর্মসূচি পালন করেছে “উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন”। কনকনে শীতে অতিদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শামসুর রহমান কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রসিদ, গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন সরদার, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সরদার, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক মেনন ঢালীসহ আরো অনেকে।
২৫ জুলাই, ২০২৬
১৫ বছর আগে বলেছিলাম, তারেক রহমান আসবেন: পার্থ
প্রায় ১৫ বছর আগেই বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সাংসদ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, 'তারেক রহমান আসবেন, আর তার রাজনৈতিক ভবিষ্যৎ জনগণই নির্ধারণ করবে।’ শুক্রবার (২৬ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে সে ঘটনার স্মৃতিচারণ করে পার্থ লিখেন, 'দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। তখনকার সময় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই বক্তব্য দেওয়া সহজ ছিল না, তবে দৃঢ় বিশ্বাসের ভিত্তিতেই এই কাজ করেছিলাম।'
২৫ জুলাই, ২০২৬
শীতে সড়কে ছোট ভাইকে আগলে রাখে বোন, মিলল চাঞ্চল্যকর তথ্য
তীব্র শীতে সারাদেশের জনজীবন যখন বিপর্যস্ত, তখন চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশে চার বছরের আয়েশা আক্তার ও ১৪ মাস বয়সী মোরশেদকে ফেলে রেখে যাওয়ার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুদের বাবা মো. খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
২৫ জুলাই, ২০২৬
ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে সাত দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে টানা সাত দিনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারির ভোট উপলক্ষে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাহিনীগুলো মাঠে থাকবে। এ বিষয়ে বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে।
২৫ জুলাই, ২০২৬
শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযানে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নে যৌথ বাহিনী অভিযানে বিপুল পরিমান বোমা তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা জাজিরা উপজেলার বিলাসপুরে শরীয়তপুর সদর আর্মি ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় বেপারী কান্দি গ্রামের মজিদ বেপারীর বাড়ির বাঁশ ঝাড়ে ১২টি ককলেট, নুরুজ্জামান রেপারীর বাড়ির পশ্চিম পাশে বসতঘরের বাহিরের কোনায় ১২টি ককলেট, শামসুল ব্যাপারীর বাঁশ ঝাড়ে ১২টি ককলেট ও শাহজাহান ছৈয়াল এর বাড়ির পেছন থেকে ৯টি সর্বমোট ৪৫ টি ককলেট উদ্ধার করা হয়।
২৫ জুলাই, ২০২৬
কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেননি বিএনপির কর্মীরা: তারেক রহমান
গুম, খুন ও নির্যাতনের মতো কঠিন সময় পেরিয়েও বিএনপির কর্মীরা কখনো কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেননি বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দলের কর্মীরা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আপসহীন থাকতে সক্ষম বলেই কোনো ষড়যন্ত্র বা অপপ্রচার চালিয়ে এই দলকে দমন করা সম্ভব নয়।
২৫ জুলাই, ২০২৬
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ এ প্রার্থী হতে আগ্রহী শহীদ হাদির বোন মাসুমা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার গুলিতে নিহত শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি। শুক্রবার (২৬ ডিসেম্বর) ঝালকাঠির বাসস্ট্যান্ড মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা জানান। মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে মাসুমা হাদি বলেন, ‘এই মুহূর্তে আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নেই। তবে ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আমি নির্বাচনে প্রার্থী হতে রাজি আছি।’
২৫ জুলাই, ২০২৬
এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। বৃহস্পতিবার তিনি দলের আহ্বায়কের কাছে অনলাইনে পদত্যাগপত্র পাঠান।
২৫ জুলাই, ২০২৬
গণভোটের প্রচারে নির্বাচন কমিশনকেও মাঠে নামতে হবে: উপদেষ্টা সাখাওয়াত
জুলাই জাতীয় সনদের ওপর গণভোট নিয়ে জনগণকে বোঝানোর কাজটি শুধু অন্তর্বর্তী সরকার করলে নানা প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং প্রয়োজনীয় সব সহযোগিতা সরকার দেবে। বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর তোপখানা রোডে সিরডাপের এ টি এম শামসুল হক মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘গণভোট: ২০২৬: কী ও কেন?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এম সাখাওয়াত হোসেন বলেন, রাজনৈতিক দলগুলো আগের মতোই চলতে চায়, নাকি পরিবর্তন চায়—এটা স্পষ্ট নয়। যেসব বড় দল ক্ষমতায় যেতে পারে বলে মনে হচ্ছে, তাদের কাছ থেকেও সে ধরনের অঙ্গীকার শোনা যাচ্ছে না। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে একটি বড় বিপর্যয় দেখেছে, যেখানে একটি শক্তিশালী সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। রাষ্ট্রীয় কাঠামো, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেঙে পড়ে এবং সবকিছু একটি বিভ্রমের ওপর দাঁড়িয়ে ছিল। সে সময় ভিন্নমত প্রকাশ করলে গুম, খুন, কারাবরণ কিংবা সামাজিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা ছিল। তিনি প্রশ্ন তোলেন, এখন দেশ আবার সেই অবস্থায় ফিরতে চায় কি না। গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ, ভোটকেন্দ্র দখল কিংবা ওপর থেকে চাপিয়ে দেওয়া পরিকল্পনার পুনরাবৃত্তি হবে কি না, তা ভেবে দেখার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি। আগের অবস্থায় না ফিরতে চাইলে ব্যবস্থায় পরিবর্তন জরুরি উল্লেখ করে উপদেষ্টা বলেন, সে জন্যই গণভোটে সংস্কারের বিষয়গুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এই সংস্কার বাস্তবায়ন নির্ভর করবে ভোটারদের ওপর। নির্বাচনের আর এক মাস বাকি থাকলেও গণভোট নিয়ে সরকারের পক্ষ থেকে সীমিত প্রচার চোখে পড়ছে বলে তিনি মন্তব্য করেন। ২০০৭ সালে সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন কমিশনার হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে এম সাখাওয়াত হোসেন বলেন, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার শুধু সরকারের নয়, নির্বাচন কমিশনেরও দায়িত্ব। ভোটের পাশাপাশি গণভোট কী এবং কীভাবে হবে, তা জনগণকে বোঝাতে নির্বাচন কমিশনকে মাঠে নামার আহ্বান জানান তিনি। তিনি বলেন, এই কাজ শুধু সরকার করলে নানা কথা উঠবে, তাই নির্বাচন কমিশনের পাশাপাশি অন্যদের সহযোগিতা নেওয়াও প্রয়োজন। তিনি নাগরিক সংগঠনগুলোকেও নির্বাচন কমিশনকে সহযোগিতা করার আহ্বান জানান এবং বলেন, ভবিষ্যতে যেন অতীতের মতো শাসনব্যবস্থা ফিরে না আসে, সে জন্য সম্মিলিত উদ্যোগ জরুরি। সরকার প্রচার চালাচ্ছে, নির্বাচন কমিশনকেও গণভোট নিয়ে মাঠে নামতে হবে। উপদেষ্টা সাখাওয়াত সুজনকে ২০০৭ সালের মতো জেলায় জেলায় গিয়ে প্রচার চালানোর আহ্বান জানান। তিনি বলেন, গণভোটের বিষয়টি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সুজনের মতো সংগঠনের ভূমিকা অপরিহার্য এবং এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকাও আরও জোরালো হওয়া প্রয়োজন। বৈঠকে সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার উপদেষ্টার বক্তব্যের জবাবে বলেন, ২০০৭-০৮ সালের মতো করেই এবারও প্রচার চালানো হচ্ছে। তরুণ ও নারীদের সম্পৃক্ত করার চেষ্টা চলছে এবং গণভোট তাদের অস্তিত্বের সঙ্গে যুক্ত হওয়ায় তারা এ উদ্যোগে অবিচল থাকবেন। আলোচনার শুরুতে বদিউল আলম মজুমদার বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও স্বৈরাচারী ব্যবস্থা রেখে গেছেন। সেই কাঠামো ভাঙতে সংস্কার প্রয়োজন, যাতে আবারও দানবীয় শাসন ফিরে না আসে। এ কারণেই সংবিধানের মৌলিক সংস্কারের জন্য গণভোটের আয়োজন করা হয়েছে, যদিও এ নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার রয়েছে। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দফা আলোচনায় ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে, যার ভিত্তিতে জুলাই সনদ তৈরি হয়েছে। এর মধ্যে ৪৮টি বিষয় সংবিধান সংস্কারসংক্রান্ত, যেগুলোর জন্য সংবিধান পরিবর্তন প্রয়োজন, আর বাকিগুলো অধ্যাদেশ বা নির্বাহী আদেশে বাস্তবায়ন সম্ভব। তিনি জানান, সংবিধান সংস্কারের ৪৮টি প্রস্তাবের ওপর গণভোট হবে এবং ব্যালটে একটিই প্রশ্ন থাকবে—হ্যাঁ অথবা না। সংস্কারের পক্ষে থাকলে হ্যাঁ ভোট দিতে হবে। রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করায় তা মানতে তারা বাধ্য বলেও তিনি উল্লেখ করেন। গণভোটে হ্যাঁ না না—কোন অবস্থানে রাজনৈতিক দলগুলো আছে, তা স্পষ্ট করার আহ্বান জানান বদিউল আলম মজুমদার। তিনি আশা প্রকাশ করেন, দলগুলো তাদের অঙ্গীকার অনুযায়ী গণভোট নিয়ে জনগণকে সচেতন করতে কার্যক্রম চালাবে। বৈঠকে অংশ নিয়ে চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ বলেন, রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই প্রান্তিক ভোটারদের কাছে বার্তা পৌঁছাতে হবে। তিনি বলেন, গ্রামীণ নিরক্ষর নারীদেরও বোঝাতে হবে যে, তাদের অস্তিত্ব ও ক্ষমতা প্রকাশের জন্য হ্যাঁ-না ভোট দেওয়ার সুযোগ এসেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, জুলাই সনদই ফ্যাসিবাদের পুনরাগমন ঠেকানোর পথনির্দেশ। এটি বাস্তবায়ন করা না গেলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে। সুজনসহ বিভিন্ন নাগরিক সংগঠনের জেলা পর্যায়ের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়ে প্রশ্ন ও মতামত দেন। সুজনের সহসভাপতি ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল মতিন বৈঠকে সভাপতিত্ব করেন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের নিজেদের অঙ্গীকার রক্ষা করতে হবে এবং সংস্কার না হলে জনগণ আবারও ফ্যাসিবাদের মুখে পড়তে পারে—এ বিষয়টি জোরালোভাবে প্রচার করতে হবে।
২৫ জুলাই, ২০২৬