"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন করবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গাজীপুরে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। তিনি জানান, সারা দেশে ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রে প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন। এরই মধ্যে প্রায় ৫৬ হাজার উপজেলা-থানা কোম্পানি আনসার, ২ লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্য এবং ৩ হাজারেরও বেশি আনসার ব্যাটালিয়নকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টা, রংপুরে বেরোবি কেন্দ্রে আটক ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের (সামাজিকবিজ্ঞান ও কলা অনুষদ) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিনব চেষ্টার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে প্রবেশের সময় জি এম সারোয়ার আহমেদ নামে ওই পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করে বিশ্ববিদ্যালয়টির প্রক্টোরিয়াল টিম। তল্লাশির সময় ওই পরীক্ষার্থীর কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একটি পকেট রাউটার উদ্ধার করা হয়। আটকের পরপরই তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
লঞ্চ ঘটনায় ঝালকাঠি থেকে ৪ কর্মীসহ আটক ‘এ্যাডভেঞ্চার-৯’
NULL
২৫ জুলাই, ২০২৬
আ. লীগ থেকে জামায়াতে জয়েন করেন, দায়িত্ব আমরা নেব'
আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান। তিনি বলেন, জামায়াতে যোগ দিলে তাদের সব দায়দায়িত্ব দল নেবে। আইন-আদালত থেকে শুরু করে থানা-পুলিশসংক্রান্ত বিষয়ও তারা দেখবেন। একই সঙ্গে বিএনপি এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনকেও জামায়াতে যোগদানের আহ্বান জানান তিনি।
২৫ জুলাই, ২০২৬
ঢাকাই সিনেমার অভিনেত্রীদের কার বয়স কত?
বয়স আড়াল করতে ভালোবাসেন নায়িকারা—এ কথা শোবিজ অঙ্গনে বহুল প্রচলিত। অনেক ব্যক্তিগত কথা প্রকাশ্যে এলেও বয়স জানাতে নারাজ থাকেন তারা। জোরাজুরি করলে কেউ কেউ বিরক্তিও প্রকাশ করেন। তবে প্রশ্ন থেকেই যায়, কত বছর বয়স পর্যন্ত একজন নায়িকা হিসেবে কাজ করা যায়। চলচ্চিত্র নির্মাতাদের একাংশের মতে, বর্তমান সময়ে ৩৫ বছরের বেশি বয়সী নায়িকাকে দর্শক সহজে গ্রহণ করেন না। যদিও উইকিপিডিয়ায় সার্চ দিলে অনেক নায়িকার জন্মসাল ও বয়স পাওয়া যায়, তবু সাধারণ দর্শক ও নির্মাতাদের বড় অংশই সেগুলোকে প্রকৃত বয়স হিসেবে বিশ্বাস করেন না। প্রচলিত প্রবাদও আছে—মেয়েরা কখনো তাদের আসল বয়স বলে না। আরেকটি প্রবাদে বলা হয়, মেয়েদের কাছে বয়স জানতে চাওয়া অভদ্রতা। এই ধারণার সুযোগেই বয়স নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
২৫ জুলাই, ২০২৬
ইউজিসির স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) স্থগিত হওয়া সহকারী সচিব ও সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা (এমসিকিউ) আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ইউজিসি’র সচিব ড. মো. ফখরুল ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৫ জুলাই, ২০২৬
ভারতের অধিনায়কের সাথে হাত মেলালো না বাংলাদেশ
বুলাওয়েতে চলমান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার যুবারা। তবে টসের পরই তৈরি হয়েছে আলোচনা। আইসিসির প্রচলিত রীতি উপেক্ষা করে দুই দলের প্রতিনিধিরা একে অপরের সঙ্গে হাত মেলাননি।বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম হলেও টস করতে নামেন সহ-অধিনায়ক ও টপ অর্ডার ব্যাটার জাওয়াদ আবরার। ভারতের পক্ষে টস করেন অধিনায়ক আয়ূশ মাত্রে। টসে জেতেন জাওয়াদ আবরার। কিন্তু টস সম্পন্ন হওয়ার পর দুই দলের অধিনায়কের মধ্যে কোনো করমর্দন দেখা যায়নি।
২৫ জুলাই, ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, শাহবাগ অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বাদ জুমা ইনকিলাব মঞ্চ, ঢাবি শাখা। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এই মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে চারপাশের রাস্তা ব্লক করে দেয় সংগঠনের নেতাকর্মীরা। এতে মোড়ের চারপাশে তীব্র যানজট সৃষ্টি হয়।
২৫ জুলাই, ২০২৬
এনইআইআরবিরোধী বিক্ষোভে বিটিআরসি ভাঙচুর
শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালাচ্ছেন বিক্ষোভকারীরা। আকস্মিক এ হামলায় আতঙ্কিত হয়ে পড়েছেন বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীরা।
২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদি হত্যার নির্দেশদাতা বাপ্পীর সর্বশেষ অবস্থান জানা গেল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষ করে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট জমা দেওয়া হয়। মামলার তদন্তে উঠে এসেছে, ঢাকার মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নির্দেশেই হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। তদন্ত কর্মকর্তাদের মতে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
২৫ জুলাই, ২০২৬