"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
নির্বাচন হাতছাড়া হলে ভোটাধিকার ফেরানোর নিশ্চয়তা নেই: জামায়াত আমির
এই নির্বাচন যদি জনগণের হাতছাড়া হয়, তবে ভোটাধিকার ফেরানো সম্ভব হবেনা বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাতের পর এই কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান দেশের জনগণের প্রতি শতভাগ আস্থা প্রকাশ করে বলেন, 'আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে দেশের মা-বোনরাও জামায়াতকে ভোট দেবেন। আমরা চাই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।'
২৫ জুলাই, ২০২৬
মুসলিম, ইহুদি ও হিন্দু একসাথে: এ আর রহমানের চোখে ‘রামায়ণ’-ই সিনেমার সৌন্দর্য
বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-র সংগীত পরিচালনা করছেন অস্কারজয়ী এ আর রহমান। নতুন প্রজেক্টটিতে তার সঙ্গে যুক্ত হয়েছেন হলিউডের কিংবদন্তি সংগীতশিল্পী হ্যান্স জিমার। সম্প্রতি বিবিসি এশিয়ানের ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে ধর্মীয় পরিচয় এবং রামায়ণের সংগীত নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেন এ আর রহমান। তিনি বলেন, 'আমি ব্রাহ্মণ স্কুলে পড়াশোনা করেছি। সেখানে নিয়মিত রামায়ণ ও মহাভারত পড়ানো হতো। গল্পটা আমি জানি। এটি মূলত নৈতিকতা, আদর্শ ও একজন মানুষের চারিত্রিক উৎকর্ষ নিয়ে।'
২৫ জুলাই, ২০২৬
হাদিকে নিয়ে পোস্ট করায় আসিফ মাহমুদের পেইজ রিমুভ
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেইজ সম্প্রতি রিমুভ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রায় ৩০ লাখ ফলোয়ার সমৃদ্ধ এই পেইজটি হঠাৎ করে অপসারণ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) আসিফ মাহমুদ তার অন্য একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে জানান, 'ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট তার বিভিন্ন পোস্ট ও ভিডিওতে স্ট্রাইক ও সংঘবদ্ধ রিপোর্টের কারণে পেইজটি রিমুভ করে দেওয়া হয়েছে।'
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার ৩ আসনে বিকল্প প্রার্থীরাই বিএনপির প্রার্থী হবেন: সালাহউদ্দিন আহমদ
প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মনোনীত তিনটি আসনে যাঁরা বিকল্প হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁরাই বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন—এমনটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
২৫ জুলাই, ২০২৬
১৪টি কেন্দ্রের ফলাফল প্রকাশ, ছাত্রদল-শিবিরের ভোটের ব্যবধান কত?
দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১৪টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এখনো ২৫টি কেন্দ্রের ফল প্রকাশ বাকি। সর্বশেষ ঘোষিত কেন্দ্রসহ মোট ফলাফলে ভিপি পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী। অন্যদিকে জিএস ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।
২৫ জুলাই, ২০২৬
হাদি হত্যা মামলায় অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিনের সময় নিলেন বাদী
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযোগপত্র পর্যালোচনার জন্য বাদীপক্ষ দুই দিনের সময় নিয়েছে। ঢাকা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালত শুনানির পর অভিযোগপত্র গ্রহণের জন্য ১৫ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন। শুনানিতে বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের উপস্থিত ছিলেন। অভিযোগপত্র পর্যালোচনার জন্য তিনি আদালতে দুই দিনের সময় চেয়ে আবেদন করেন। বাদীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল। এদিন হাদির ভাই ওমর হাদিও আদালতে উপস্থিত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
গরিব ও দুস্থ শিশুদের মাঝে ইবির ফুলকুঁড়ি তারারমেলা শাখার শীত উপহার বিতরণ
শিশু-কিশোরদের সংগঠন ফুলকুঁড়ি আসরের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তারারমেলা শাখার উদ্যোগে গরিব ও দুস্থ শিশুদের মাঝে শীত উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল দশটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে অনুষ্ঠিত 'শীতের উষ্ণ উপহার -২০২৬' নামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। শাখার পরিচালক আহনাফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।
২৫ জুলাই, ২০২৬
ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫টি ফ্লাইট গেলো কলকাতা
ঘন কুয়াশার জন্য ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে ব্যর্থ হয়ে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে কুয়েত, দাম্মাম ও অন্যান্য গন্তব্য থেকে আসা ফ্লাইটগুলো ঢাকায় নামতে না পেরে কলকাতায় ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
আজ থেকে কার্যকর এনইআইআর ব্যবস্থা, অবৈধ মোবাইল আর চলবে না নেটওয়ার্কে
আজ বৃহস্পতিবার থেকে দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে মোবাইল নেটওয়ার্কে নতুন করে যুক্ত হওয়া কোনো অবৈধ বা নিবন্ধনবিহীন হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানিয়েছে, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্টকে থাকা মোবাইল ফোনের আইএমইআই নম্বর জমা দেওয়ার সময়সীমা গত ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। নির্ধারিত সেই সময় শেষ হওয়ায় আজ থেকেই এনইআইআর পুরোপুরি কার্যকর করা হলো।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশিরা এখনে আমেরিকায় নির্দিষ্ট ৩ বিমানবন্দর দিয়ে প্রবেশ করতে পারবেন
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড নীতির আওতায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে বাংলাদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট তিনটি বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। বিমানবন্দরগুলো হলো বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর।
২৫ জুলাই, ২০২৬