"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
মাদুরো অপহরণের পর লাতিন আমেরিকা ও গ্রিনল্যান্ড, ট্রাম্পের আগ্রাসী নিশানায় ৪ দেশ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে আনার পর লাতিন আমেরিকার আরও তিন দেশ—কিউবা, মেক্সিকো ও কলম্বিয়াকে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, এসব দেশ যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানে সরকারের পর্যায়ের সহযোগিতা করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করছে।
২৫ জুলাই, ২০২৬
ভাটারা থানার ভেতর থেকেই পুলিশের মোটরসাইকেল চুরি, শনাক্ত হয়নি চোর
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে পুলিশের একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১০ জানুয়ারি) ভোরে মুখোশধারী দুই ব্যক্তি থানার নিরাপত্তা ব্যবস্থার ভেতরেই ঢুকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।জানা গেছে, চুরি হওয়া মোটরসাইকেলটি ভাটারা থানায় কর্মরত এএসআই মো. ফিরোজের। থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় মোটরসাইকেলটি রাখা ছিল। ভোরে এক ব্যক্তি থানার ভেতরে ঢুকে তালা ভাঙেন, অপরজন বাইরে অবস্থান নিয়ে পাহারা দেন। পরে মোটরসাইকেলটি ঠেলে নিয়ে যান তারা।
২৫ জুলাই, ২০২৬
উত্তরায় সাততলা ভবনে আগুন: নিহত ৩, আহত ১৩
রাজধানীর উত্তরায় একটি সাততলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে সকাল ৭টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসকে জানানো হয় এবং চার মিনিটের মধ্যে, সকাল ৭টা ৫৮ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
২৫ জুলাই, ২০২৬
বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাবিতে ক্লাস–পরীক্ষা স্থগিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকের সকল প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
২৫ জুলাই, ২০২৬
শীত এলেই শিশুর অসুখ? যেভাবে সুস্থ রাখবেন
শীত এলেই শিশুর অসুস্থতা নিয়ে বাবা–মায়ের দুশ্চিন্তা বেড়ে যায়—এটাই স্বাভাবিক। তবে একটু সচেতন হলেই এই সময়টায় শিশুদের সুস্থ রাখা অনেকটাই সহজ হয়ে যায়। নিচে বিষয়টি সহজ করে গুছিয়ে তুলে ধরা হলো।
২৫ জুলাই, ২০২৬
বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি সাইদুর রহমান
আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে বাংলাদেশের জন্য আরও এক গর্বের খবর। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় জায়গা করে নিয়েছেন। এডি সায়েন্টিফিক ইনডেক্স র্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় তিনি মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে সপ্তম অবস্থান অর্জন করেছেন। সম্প্রতি প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬-এ ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে তালিকাভুক্ত বিশ্বের ৩৩ হাজার ৩৭১ জন বিজ্ঞানীর মধ্যে এই মর্যাদাপূর্ণ অবস্থানে উঠে আসেন অধ্যাপক ড. সাইদুর রহমান।
২৫ জুলাই, ২০২৬
স্থগিত বিপিএল ম্যাচের টিকিটের টাকা ফেরত দেবে বিসিবি
বিপিএলের ঢাকা পর্বে নির্ধারিত ম্যাচ বাতিল হওয়ায় মাঠে এসে হতাশ হয়ে ফেরা দর্শকদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্ধারিত দুটি ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় ওই দিনের টিকিট কাটা দর্শকদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ক্রিকেটারদের দেওয়া আলটিমেটামের প্রেক্ষাপটে বিপিএলের ঢাকা পর্বের খেলা শুরুর কথা থাকলেও অনিবার্য কারণে ১৫ জানুয়ারির দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। এতে আগে থেকেই টিকিট সংগ্রহ করে মাঠে আসা দর্শকদের খেলা না দেখেই ফিরে যেতে হয়।
২৫ জুলাই, ২০২৬
নোয়াখালী-৬ আসনে বাবা–ছেলের মুখোমুখি লড়াই
নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে এবারের জাতীয় নির্বাচনে বিরল এক চিত্র দেখা গেছে। একই আসন থেকে ভিন্ন ভিন্ন দলের হয়ে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাবা ও ছেলে। তারা হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবং তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন বাবা–ছেলে দুজনই।
২৫ জুলাই, ২০২৬
দুই দশক পর জবিতে ঐতিহাসিক জকসু নির্বাচন আজ
প্রতিষ্ঠার দুই দশক পর আজ প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। জবি শিক্ষার্থীদের জন্য এটি একটি ঐতিহাসিক ও বহুল প্রতীক্ষিত দিন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোট শেষে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা করা হবে। কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি ভোটকেন্দ্র এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। জকসু নির্বাচনে এবার ৩৪টি পদের বিপরীতে মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে প্রার্থী রয়েছেন ১৫৭ জন এবং হল সংসদে ৩৩ জন। কেন্দ্রীয় সংসদে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭৩৫ জন, আর হল সংসদে ভোটার ১ হাজার ২৪৭ জন।
২৫ জুলাই, ২০২৬
কুমিল্লা-২ আসনের সীমানা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে ইসির আবেদন
কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে প্রকাশিত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে নির্বাচন কমিশন। ইসির আইনজীবী কামাল হোসেন মিয়াজী জানান, রোববার (১১ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত ৮ জানুয়ারি কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেটকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে আসনটির সীমানা পূর্বের অবস্থায় ফিরিয়ে এনে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত।
২৫ জুলাই, ২০২৬