"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
জাতীয়

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬

জাতীয় পতাকায় কালেমা সংযোজনের অভিযোগে সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ২
জাতীয়

জাতীয় পতাকায় কালেমা সংযোজনের অভিযোগে সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ২

জাতীয় পতাকার নির্ধারিত রূপ ও নকশা পরিবর্তন করে তাতে আরবি অক্ষরে ‘কালেমা’ সংযোজনের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। পরে শুক্রবার দুপুরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মাওলানা এরশাদ আলীর ছেলে মো. নিয়ামক উল্লাহ (২৫) এবং শেরপুর সদর উপজেলার চান মিয়ার ছেলে সিদ্দিক (২৬)।

২৫ জুলাই, ২০২৬

কয়েক দিনের পাহাড়ধসে প্রাণ গেল ৩০ জনের: সংসদে ত্রাণমন্ত্রী
জাতীয়

কয়েক দিনের পাহাড়ধসে প্রাণ গেল ৩০ জনের: সংসদে ত্রাণমন্ত্রী

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট পাহাড় ধসে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, দুর্গত এলাকায় আশ্রয়কেন্দ্র চালু, খাদ্য ও নগদ সহায়তা প্রদান এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসন কাজ করছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এসব তথ্য জানান ত্রাণমন্ত্রী।

২৫ জুলাই, ২০২৬

তিন মাসে ৯১৫ খুন, রাজনৈতিক আধিপত্য বিস্তারে বাড়ছে সহিংসতা
সারাদেশ

তিন মাসে ৯১৫ খুন, রাজনৈতিক আধিপত্য বিস্তারে বাড়ছে সহিংসতা

রাজনীতি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। গত তিন মাসে সারা দেশে ৯১৫টি হত্যার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রের তথ্যে জানা গেছে। দিনদুপুরে প্রকাশ্যে গুলি ও সন্ত্রাসী হামলার একাধিক ঘটনায় পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক ঘটনায় চট্টগ্রামের রাউজানে পাহাড়তলির বাসিন্দা ও রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ প্রকাশ্যে গুলিতে নিহত হন। এর একদিন আগে খুলনার লবণচরায় নিজ বাড়ির সামনে গুলিতে নিহত হন বিএনপি নেতা রফিকুল ইসলাম।

২৫ জুলাই, ২০২৬

অন্য দেশ পারলে ইরানও ক্ষেপণাস্ত্র রাখতে পারবে: শেহবাজ শরিফ
আন্তর্জাতিক

অন্য দেশ পারলে ইরানও ক্ষেপণাস্ত্র রাখতে পারবে: শেহবাজ শরিফ

বিশ্বের অন্যান্য দেশের মতো ইরানেরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এ বিষয়ে কোনো দেশের জন্য এক ধরনের নীতি এবং ইরানের জন্য ভিন্ন নীতি গ্রহণকে তিনি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। ইসলামাবাদে সফররত ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শেহবাজ শরিফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এ ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না।

২৫ জুলাই, ২০২৬

রাজনীতি থেকে সরে দাঁড়ানো নিয়ে মুখ খুললেন স্পিকার
জাতীয়

রাজনীতি থেকে সরে দাঁড়ানো নিয়ে মুখ খুললেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে মনোনয়ন পাওয়ার খবর তিনি সেদিন সকালেই জানতে পারেন। স্পিকার হিসেবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরপেক্ষতা বজায় রাখা। তিনি জানান, বিএনপির সদস্য হলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থাকতে চান।

২৫ জুলাই, ২০২৬

বাংলাদেশি প্রবাসীদের রেমিট্যান্স নিরাপদ করতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে দূতাবাসের বৈঠক
জাতীয়

বাংলাদেশি প্রবাসীদের রেমিট্যান্স নিরাপদ করতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে দূতাবাসের বৈঠক

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের আর্থিক নিরাপত্তা জোরদার এবং দেশে তাদের পরিবারের জন্য নিরাপদ রেমিট্যান্স প্রবাহ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এ লক্ষ্যে কোকা-কোলা মালদ্বীপের প্রধান পরিচালন কর্মকর্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিলিন্দ দেরাসারি সম্প্রতি মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।বৈঠকে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ, অধিকার, পেশাগত উন্নয়ন এবং বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে হাইকমিশনার মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় কোকা-কোলা মালদ্বীপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

২৫ জুলাই, ২০২৬

পানি নিষ্কাশনের দাবিতে রেলপথ অবরোধ, বন্ধ জামালপুর-ঢাকা ট্রেন চলাচল
সারাদেশ

পানি নিষ্কাশনের দাবিতে রেলপথ অবরোধ, বন্ধ জামালপুর-ঢাকা ট্রেন চলাচল

জামালপুরে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন, স্থায়ী জলাবদ্ধতার সমাধান, রাস্তা নির্মাণ ও বিদ্যুৎ লাইন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে পৌর শহরের গেটপাড়া এলাকায় গেটপাড়া ও ফিশারিপাড়া এলাকার বাসিন্দারা প্রথমে প্রধান সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।

২৫ জুলাই, ২০২৬

মাদারীপুরে টিসিবির গোডাউনে আগুন, ১ মিলিয়ন টাকার ক্ষতি
সারাদেশ

মাদারীপুরে টিসিবির গোডাউনে আগুন, ১ মিলিয়ন টাকার ক্ষতি

মাদারীপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি গোডাউনে অগ্নিকাণ্ডে খাদ্যপণ্যের বড় ধরনের ক্ষতি হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ওই এলাকার টিসিবি ডিলার ইসমাইল মোল্লার গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

২৫ জুলাই, ২০২৬

বেইজিংয়ের সঙ্গে সম্পর্কোন্নয়নে পশ্চিমা প্রভাব কাটানো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ
আন্তর্জাতিক

বেইজিংয়ের সঙ্গে সম্পর্কোন্নয়নে পশ্চিমা প্রভাব কাটানো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের দ্বিতীয় গন্তব্য চীন। সফরটি ঘিরে দেশীয় গণমাধ্যমে ব্যাপক প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এ সফরে অবকাঠামো ও শিল্প খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ১৫টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুপ্রতিম ও প্রতিবেশী রাষ্ট্র। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দুই দেশ শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রে এই সম্পর্ককে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হয়।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প