"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

লিসবনে বাংলাদেশ দূতাবাসে খালেদা জিয়ার শোকবইয়ে পর্তুগাল বিএনপির শ্রদ্ধা
রাজনীতি

লিসবনে বাংলাদেশ দূতাবাসে খালেদা জিয়ার শোকবইয়ে পর্তুগাল বিএনপির শ্রদ্ধা

লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোকবইয়ে শ্রদ্ধা নিবেদন করেছে পর্তুগাল বিএনপি। এ উপলক্ষে দলটির নেতাকর্মীরা গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে শোকবইয়ে স্বাক্ষর করেন। পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক, সামছুজ্জামান জামান ও আজমল আহমেদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হন। তারা শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদানের কথা স্মরণ করেন।

২৫ জুলাই, ২০২৬

স্ত্রীর আয়-সম্পদ বেশি মান্নার, নেই কোন মামলা
রাজনীতি

স্ত্রীর আয়-সম্পদ বেশি মান্নার, নেই কোন মামলা

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার চেয়ে তার স্ত্রী গৃহিণী মেহের নিগারের আয় ও সম্পদ বেশি। এমন তথ্য উঠে এসেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামা বিশ্লেষণে। একই সঙ্গে হলফনামায় মান্নার নামে কোনো ফৌজদারি মামলার তথ্য নেই বলেও উল্লেখ করা হয়েছে। হলফনামা অনুযায়ী, মাহমুদুর রহমান মান্নার বার্ষিক আয় ৯ লাখ ৬৮ হাজার টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৩০ লাখ ৩৯ হাজার ৭৪২ টাকা। বিপরীতে তার স্ত্রী মেহের নিগারের বার্ষিক আয় ১০ লাখ ৫৩ হাজার ৭০৭ টাকা এবং সম্পদের পরিমাণ ৬৮ লাখ ৭৮ হাজার ১২৭ টাকা।

২৫ জুলাই, ২০২৬

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ
খেলাধুলা

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ

গত বছর জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মোস্তাফিজুর রহমান। ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট উইজডেন প্রকাশিত ২০২৫ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। পুরো দলে তিনিই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। স্বীকৃত টি-টোয়েন্টিতে সারা বছরের পারফরম্যান্স বিশ্লেষণ করেই ছেলেদের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে উইজডেন। যেখানে বল হাতে ধারাবাহিক সাফল্যের কারণে নির্বাচকদের নজর কাড়েন মোস্তাফিজ।

২৫ জুলাই, ২০২৬

মনোনয়নপত্র জমা, কোন আসনে প্রার্থী হচ্ছেন তারেক রহমান?
রাজনীতি

মনোনয়নপত্র জমা, কোন আসনে প্রার্থী হচ্ছেন তারেক রহমান?

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুস সালাম। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ ছাড়া ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজও মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য, আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারছেন।

২৫ জুলাই, ২০২৬

গত বছর সড়কে প্রাণ হারিয়েছেন ৯ হাজার
জাতীয়

গত বছর সড়কে প্রাণ হারিয়েছেন ৯ হাজার

২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জনের প্রাণহানি হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১৪ হাজার ৮১২ জন। রোববার (৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে গত বছর মোট ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সংগঠনটি আরও জানিয়েছে, সড়কের পাশাপাশি রেল ও নৌপথেও দুর্ঘটনায় উল্লেখযোগ্য প্রাণহানি ঘটেছে। রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। নৌপথে প্রাণ হারিয়েছেন ১৫৮ জন।

২৫ জুলাই, ২০২৬

হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন বিএনপি প্রার্থীর
রাজনীতি

হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন বিএনপি প্রার্থীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে উত্তাপ চরমে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। শুক্রবার (৯ জানুয়ারি) তিনি নির্বাচন কমিশনে (ইসি) এই আবেদন জমা দিয়েছেন। মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতাও বাতিল চেয়ে আপিল করেছেন হাসনাত আব্দুল্লাহ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, উভয় পক্ষই নির্ধারিত সময়ের মধ্যে তাদের আবেদন দাখিল করেছেন। এখন যাচাই-বাছাই ও শুনানি শেষে কমিশনের আপিল কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

২৫ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্র–ইরান স্নায়ুযুদ্ধ সংঘাতের দোরগোড়ায়, প্রতিবেশী দেশে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হুমকি তেহরানের
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র–ইরান স্নায়ুযুদ্ধ সংঘাতের দোরগোড়ায়, প্রতিবেশী দেশে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হুমকি তেহরানের

ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধ ক্রমেই সরাসরি সংঘাতের দিকে এগোচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর তেহরান কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। ইরান স্পষ্ট করে জানিয়েছে, কোনো হামলা হলে তারা শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং যেসব প্রতিবেশী দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশকেও লক্ষ্যবস্তু করবে।

২৫ জুলাই, ২০২৬

স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে জবি শিক্ষক সমিতির মানববন্ধন
ক্যাম্পাস

স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

জাতীয় বেতন কমিশন কর্তৃক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও অবজ্ঞা প্রদর্শনের প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। সোমবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।

২৫ জুলাই, ২০২৬

নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম!
রাজনীতি

নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (২৮ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। মাহবুব আলম জানান, মাহফুজ আলমের অনুমতি ছাড়া কেউ আবেগপ্রবণ হয়ে তার নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যা তাকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। এজন্য মাহফুজ আলম ফরম জমা দেবেন না এবং নির্বাচনে অংশ নেবেন না। তিনি আরও বলেন, ইসলামী সমমনা জোট থেকে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে নিজেই রামগঞ্জ আসনে লড়বেন।

২৫ জুলাই, ২০২৬

জাতীয় পার্টির চেয়ারম্যানের মনোনয়ন বাতিল
রাজনীতি

জাতীয় পার্টির চেয়ারম্যানের মনোনয়ন বাতিল

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা। বাতিল ঘোষণার সময় উপস্থিত স্থানীয়রা মুজিবুল হক চুন্নুকে ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে উল্লেখ করে তার শাস্তির দাবি জানান। যদিও তিনি নিজে উপস্থিত ছিলেন না, তার পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা জানান, মনোনয়নপত্রে মামলার তথ্য গোপন, ঋণখেলাপি এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের স্বাক্ষর অনুপস্থিত থাকার মতো ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের