"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
জনগণের সেন্টিমেন্টের বাইরে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন তামিম: বিসিবি পরিচালক
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দেওয়ার মন্তব্যে ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই মন্তব্যটি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। ভারতীয় দালাল আখ্যা দেয়া পোস্ট ডিলিট করে দিলেও তামিমকে নিয়ে আবার একটি পোস্ট করেছেন তিনি। নিজের ফেসবুক আইডিতে এম নাজমুল ইসলাম লিখেছেন, 'মুস্তাফিজ ইস্যুতে যখন বাংলাদেশ দল ভারতে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ছিল, ক্রীড়া উপদেষ্টা বিষয়টি আন্দাজ করে আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য বিসিবির সঙ্গে আলোচনা করেছেন।
২৫ জুলাই, ২০২৬
নাহিদের অফিসে নয়, গুলি করা হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ
রাজধানীর বাড্ডায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে সেটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ে ঘটেনি বলে পুলিশ জানিয়েছে। বুধবার (১৪ জানিুয়ারি) দুপুর থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী ক্যাম্পে গুলির ঘটনা ঘটেছে বলে একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় খবরটি। এই পরিস্থিতিতে বুধবার বিকেল পাঁচটার দিকে হোয়াটসঅ্যাপে একটি বার্তা প্রেরণ করেন এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।
২৫ জুলাই, ২০২৬
বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমিরের মৃত্যু
কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বক্তব্য দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। সোমবার (জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অধ্যাপক আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ থেকে কোনো অপরাধী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ থেকে কোনো অপরাধী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে সে বিষয়ে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এ নির্দেশ প্রদান করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।' তিনি আরও বলেন, 'সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে হবে এবং কোনো ধরনের মাদক প্রবেশ বা দেশি পণ্যের অবৈধ পাচার বন্ধে স্পর্শকাতর এলাকায় বাড়তি সতর্কতা নিতে হবে।
২৫ জুলাই, ২০২৬
চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতাসহ দুইজন আটক
দিনাজপুরের বোচাগঞ্জে চাঁদা আদায়ের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসানসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনগণ। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বোচাগঞ্জ উপজেলার বারেয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তারা লোহার পাইপ ও স্টিলের লাঠি হাতে রেখেছিলেন এবং নিজেদের প্রশাসনের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। পরে, স্থানীয়দের তৎপরতায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়, অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে আটককৃতদের বোচাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
২৫ জুলাই, ২০২৬
বহুমাত্রিক গবেষণা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক টেকসই উন্নয়নের ভিত্তি: নোবিপ্রবি উপাচার্য
বহুমাত্রিক গবেষণার মাধ্যমে জ্ঞান, প্রযুক্তি ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সমন্বয় ঘটিয়ে টেকসই উন্নয়ন সম্ভব বলে অভিমত ব্যক্ত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক বহুমাত্রিক গবেষণা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ অভিমত ব্যক্ত করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা গবেষক, শিক্ষাবিদ ও বিজ্ঞানীরা অংশ নেন।
২৫ জুলাই, ২০২৬
চলো পাল্টাই ফাউন্ডেশনের ‘উষ্ণতার আবরণ’ কর্মসূচির দ্বিতীয় ধাপ সম্পন্ন
নোয়াখালীর রামগতি উপজেলার চর পোড়াগাছা গ্রাম ও আলেকজান্ডার মেঘনা পাড় এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন চলো পাল্টাই ফাউন্ডেশন। গত ৮ জানুয়ারি সংগঠনটির ৮ম শীত নিবারণ অভিযান ‘উষ্ণতার আবরণ’ কর্মসূচির দ্বিতীয় ধাপের এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। সংগঠন সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপে নোয়াখালী জেলার দুটি ভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রথমে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা গ্রামে ১৫০টি পরিবারে কম্বল বিতরণ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের স্থপতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৌরশহর কলেজ পাড়া বাঁধন কমিউনিটি সেন্টারে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে এ জন্মবার্ষিকী পালন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ঋণখেলাপির তালিকা থেকে বাদ মান্নার নাম, অংশ নিতে পারবেন নির্বাচনে
বাংলাদেশ থেকে কোনো অপরাধী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে সে বিষয়ে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এ নির্দেশ প্রদান করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।' তিনি আরও বলেন, 'সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে হবে এবং কোনো ধরনের মাদক প্রবেশ বা দেশি পণ্যের অবৈধ পাচার বন্ধে স্পর্শকাতর এলাকায় বাড়তি সতর্কতা নিতে হবে।
২৫ জুলাই, ২০২৬
মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, রণক্ষেত্রে পরিণত কারওয়ান বাজার
রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভয়াবহ সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) মোবাইল ব্যবসায়ীরা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআর) বাস্তবায়নের প্রতিবাদ ও কয়েক দফা দাবিতে সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করে। সার্ক ফোয়ারা মোড়ে জমায়েত হওয়া ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে নানা স্লোগান দিতে শুরু করলে পুলিশ তাদের সরানোর চেষ্টা করে। এ সময় সংঘর্ষে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। উত্তেজিত অবস্থায় ব্যবসায়ীরা ইটপাটকেল ছুঁড়ে প্রতিরোধ করে।
২৫ জুলাই, ২০২৬