"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। তিনি বলেন, “ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের কাছেই আদায় করতে হবে।”
২৫ জুলাই, ২০২৬
ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে: তারেক রহমান
বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার সমস্যা সমাধান করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, 'আমরা মানুষের জন্য রাজনীতি করি। দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে। দেশের বিদ্যমান সমস্যার সমাধান করতে চাইলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।'
২৫ জুলাই, ২০২৬
কুখ্যাত এপস্টেইন ফাইলে বাংলাদেশের আইসিডিডিআরবি
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত আলোচিত ‘এপস্টেইন ফাইলস’-এ অন্তর্ভুক্ত একটি ইমেইলে বাংলাদেশের আন্তর্জাতিকভাবে পরিচিত গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি-এর নাম উঠে এসেছে। ওই ইমেইলে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশে একটি ‘অতি সুপরিচিত’ সংস্থা হিসেবে উল্লেখ করা হয় এবং দীর্ঘমেয়াদি প্রোবায়োটিক গবেষণায় বিনিয়োগের একটি প্রস্তাবের কথা বলা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
জুলাই সনদ আমরা অবশ্যই বাস্তবায়ন করব: তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে ‘জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করবে’।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় ভোটগ্রহণের সরঞ্জাম বিতরণ সম্পন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বিতরণ কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অফিসিয়াল সিল, স্ট্যাম্প, অমোচনীয় কালি, ভোটার তালিকা, ফলাফল শিটসহ অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী হস্তান্তর করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ফেসবুকে স্টাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক জামায়াত নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দ্বীন ইসলাম শুভ নামের ওই নেতা বুধবার (২১ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে এ সিদ্ধান্তের কথা জানান।
২৫ জুলাই, ২০২৬
সরকারের যে মন্তব্যটির কারণে বাংলাদেশের সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন দেয়নি আইসিসি
বাংলাদেশ সরকারের একটি মন্তব্যের জেরে বাংলাদেশি সাংবাদিকদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অ্যাক্রেডিটেশন দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। এদিকে বিশ্বকাপ কাভার করার জন্য বাংলাদেশ থেকে যে সব সাংবাদিক আইসিসিতে অ্যাক্রেডিটেশনের আবেদন করেছিলেন, তাদের সবার আবেদনই বাতিল করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
পটুয়াখালী-৩: নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর এবং ‘বিদ্রোহী’ প্রার্থী হাসান মামুনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
ইরানে ‘আকস্মিক’ হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল
মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ এড়াতে ওমানে আলোচনায় বসেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এমন পরিস্থিতির মধ্যেই অঞ্চলের আরেক দেশ ইসরায়েল নিচ্ছে কঠোর অবস্থান। বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভার জরুরি বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনা কোনোভাবে ব্যর্থ হলে ইরানে হামলা চালাবে ইসরায়েল।
২৫ জুলাই, ২০২৬
বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি সচিব
ভোটের সময় টাকা বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৈধ উৎস ও ব্যবহার দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও আইনগত বাধা নেই বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (১১ ফেব্রুয়ারি) জাগো নিউজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। এর আগে, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।
২৫ জুলাই, ২০২৬